রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

সাতটি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের আবেদনপত্র বিএসি-তে জমা দিল ইস্টার্ন ইউনিভার্সিটি

সাতটি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের আবেদনপত্র বিএসি-তে জমা দিল ইস্টার্ন ইউনিভার্সিটি

সম্প্রতি ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল (বিএসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে এবং সাতটি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আনুষ্ঠানিকভাবে ইন্টেন্ট লেটার জমা দিয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. এস. এম. সিরাজী এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক এসোসিয়েট প্রফেসর মো. মাইদুল ইসলাম।

অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করা সাতটি প্রোগ্রাম হলো: বিবিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ, এলএলবি এবং ব্যাচেলর অব ফার্মেসি।

সাক্ষাৎকালে বিএসি-এর ফুল-টাইম মেম্বার অধ্যাপক ড. মো. শাহ আমরান, অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান এবং অ্যাক্রেডিটেশন পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। এ সময় বিএসি-এর চেয়ারম্যান অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগ শিক্ষা কার্যক্রমের গুণগত মান উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও

সুফিয়া কামাল হলের ভিপির বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি

শিক্ষা-ক্যাম্পাস

সুফিয়া কামাল হলের ভিপির বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রীর বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির...

২০২৬-০৯-০২ ০৩:৫৪

একাদশে ভর্তির আবেদন শুরু বুধবার, ফি ২২০ টাকা

শিক্ষা-ক্যাম্পাস

একাদশে ভর্তির আবেদন শুরু বুধবার, ফি ২২০ টাকা

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর)। এ আবেদনপ্রক্রিয়া...

২০২৬-০৯-০১ ২৩:১৮

পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপনের দাবি

শিক্ষা-ক্যাম্পাস

পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপনের দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলের আওতায় আসবেন কি...

২০২৬-০৮-৩১ ২২:২০

হাবিপ্রবির সহকারী গ্রন্থাগারিকের বিরুদ্ধে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ

শিক্ষা-ক্যাম্পাস

হাবিপ্রবির সহকারী গ্রন্থাগারিকের বিরুদ্ধে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী গ্রন্থাগারিক উত্তম কুমার রায়ের বির...

২০২৬-০৮-৩১ ২১:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শিক্ষা-ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আ...

২০২৬-০৮-৩১ ১৭:৪৬

৪৭ কর্মদিবসে অনার্স ফাইনাল ইয়ারের ফল প্রকাশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন রেকর্ড

শিক্ষা-ক্যাম্পাস

৪৭ কর্মদিবসে অনার্স ফাইনাল ইয়ারের ফল প্রকাশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন রেকর্ড

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ার (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফলাফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকা...

২০২৬-০৮-৩১ ১৬:৪২