শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের

শান্তি প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটি’ (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফিলিপাইন, ইতালি ও জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন) যৌথভাবে বৈঠকটির আয়োজন করে। নারী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বৈঠকে প্রস্তাবটির বাস্তবায়ন ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

২০০০ সালে নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশ এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছিল উল্লেখ করে শামা ওবায়েদ শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তে নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি নারীদের নেতৃত্বে প্রাথমিক সতর্কতা ও মধ্যস্থতা কার্যক্রম জোরদার, শান্তি আলোচনায় আরও বেশি নারীকে অন্তর্ভুক্ত করা এবং জলবায়ু ও মানবিক কার্যক্রমে ডব্লিউপিএস এজেন্ডাকে যুক্ত করার আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে তাদের দ্বিতীয় ‘ডব্লিউপিএস ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ প্রস্তুত করছে।

এ ছাড়া নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অপব্যবহার মোকাবিলায় বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টি তুলে ধরেন তিনি। একই সঙ্গে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে এর আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও

জনগণের কল্যাণে সব পদক্ষেপ নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জাতীয়

জনগণের কল্যাণে সব পদক্ষেপ নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বিএনপি সরকার জনগণের সরকার, জনগণের কল্যাণে সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণ...

২০২৬-০৯-২৪ ১৯:১৮

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন ত্বরান্বিত করতে চীনের উদ্যোগ

জাতীয়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন ত্বরান্বিত করতে চীনের উদ্যোগ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়ন ত্বরান্বিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে চীনা প্রতিনিধিদল। একই সঙ্গে বিকল্...

২০২৬-০৯-২৪ ১৮:৫৫

বিশ্বে সাড়ে ৪ লাখ প্রাণহানির শঙ্কা, বাংলাদেশে কত?

জাতীয়

ধেয়ে আসছে এল নিনো বিশ্বে সাড়ে ৪ লাখ প্রাণহানির শঙ্কা, বাংলাদেশে কত?

চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, খরা, দাবানল ও পানির সংকট আরও তীব্র হতে পারে। এর ফলে আগ...

২০২৬-০৯-২৪ ১৮:৩৬

সরকারি চাকরি: পদোন্নতিতে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন বিধি

জাতীয়

সরকারি চাকরি: পদোন্নতিতে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন বিধি

সরকারি চাকরিতে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতা ও পদোন্নতির ক্ষেত্রে নতুন নিয়ম আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্...

২০২৬-০৯-২৪ ১৮:০৪

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ

জাতীয়

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়ন ও উদ্যোগে রামপুরা খালের ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত আফতাবনগর-বনশ্রী সংযোগক...

২০২৬-০৯-২৪ ১৭:২৩

অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত

জাতীয়

অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি জন প্রশাসনের সেবা প্রক্রিয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

২০২৬-০৯-২৪ ১৩:৪৮