শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নিরপেক্ষ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নিরপেক্ষ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অভিবাসনকে উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখা উচিত।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস উইং এ কথা জানায়।

সাক্ষাৎকালে ড. তাসনিম সিদ্দিকী আরএমএমআরইউ-এর ৩০ বছরের গবেষণা ও মাঠপর্যায়ের কার্যক্রম এবং বিভিন্ন অর্জন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, শ্রম অভিবাসন, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, শরণার্থী ও অভিবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা ও নীতিগত পর্যায়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এ সময় অভিবাসীদের অবদানকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে একটি ‘অভিবাসন দশক’ ঘোষণার উদ্যোগের বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে অভিবাসী কর্মীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা, অভিবাসন ব্যবস্থায় সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং অভিবাসীদের ইতিবাচক অবদানকে উৎসাহিত করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে আরএমএমআরইউ-এর গবেষণা ও নীতিগত উদ্যোগ, বাস্তুচ্যুত জনগোষ্ঠী নিয়ে জাতীয় পর্যায়ে ককাস গঠন এবং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্যোগ তুলে ধরার বিষয়েও আলোচনা হয়।

আরএমএমআরইউ-এর নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটির ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে আশ্বস্ত করেন।

আরএমএমআরইউ-এর উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আর আবরার, উপ-নির্বাহী পরিচালক মোতাসিম বিল্লাহ, প্রোগ্রাম পরিচালক মারিনা সুলতানা এবং সিনিয়র রিসার্চ ফেলো মাহমুদুল হাসান রকি এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জন বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

আরও

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন ত্বরান্বিত করতে চীনের উদ্যোগ

জাতীয়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন ত্বরান্বিত করতে চীনের উদ্যোগ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়ন ত্বরান্বিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে চীনা প্রতিনিধিদল। একই সঙ্গে বিকল্...

২০২৬-০৯-২৪ ১৮:৫৫

বিশ্বে সাড়ে ৪ লাখ প্রাণহানির শঙ্কা, বাংলাদেশে কত?

জাতীয়

ধেয়ে আসছে এল নিনো বিশ্বে সাড়ে ৪ লাখ প্রাণহানির শঙ্কা, বাংলাদেশে কত?

চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, খরা, দাবানল ও পানির সংকট আরও তীব্র হতে পারে। এর ফলে আগ...

২০২৬-০৯-২৪ ১৮:৩৬

সরকারি চাকরি: পদোন্নতিতে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন বিধি

জাতীয়

সরকারি চাকরি: পদোন্নতিতে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে নতুন বিধি

সরকারি চাকরিতে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতা ও পদোন্নতির ক্ষেত্রে নতুন নিয়ম আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্...

২০২৬-০৯-২৪ ১৮:০৪

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ

জাতীয়

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়ন ও উদ্যোগে রামপুরা খালের ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত আফতাবনগর-বনশ্রী সংযোগক...

২০২৬-০৯-২৪ ১৭:২৩

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের

জাতীয়

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের

শান্তি প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান...

২০২৬-০৯-২৪ ১৬:২৮

অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত

জাতীয়

অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি জন প্রশাসনের সেবা প্রক্রিয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

২০২৬-০৯-২৪ ১৩:৪৮