শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা

সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা

বলিউডে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। রণবীর সিং অভিনীত এই সিনেমাটি মুক্তির মাত্র ১৬ দিনেই বিশ্বব্যাপী প্রায় ১৫০০ কোটি রুপি আয় করে বক্স অফিসের শীর্ষে অবস্থান করছে। তবে এই সাফল্যের মাঝেই সামনে এসেছে বড়সড় বিতর্ক।

পরিচালক সন্তোষ কুমার অভিযোগ করেছেন, তার সিনেমার চিত্রনাট্য চুরি করেই ‘ধুরন্ধর’ নির্মাণ করেছেন আদিত্য ধর। যদিও এই অভিযোগ সরাসরি নাকচ করে আইনি পথে জবাব দিচ্ছেন ‘ধুরন্ধর’-এর নির্মাতা।

সম্প্রতি সংবাদমাধ্যমে সন্তোষ কুমার দাবি করেন, তিনি আদিত্য ধরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পরে জিও স্টুডিওস-এর সঙ্গে যোগাযোগ করলে তাকে ‘বি৬২ স্টুডিওস’-এর সঙ্গে কথা বলতে বলা হয়। তার অভিযোগ, এরপর থেকেই প্রযোজনা পক্ষের কাছ থেকে তিনি বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছেন।

সন্তোষ কুমারের দাবি, তার ‘ডি-সাহেব’ ছবির চিত্রনাট্য থেকেই ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মূল গল্প নেওয়া হয়েছে। তার মতে, গল্পে একটি তরুণের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা এবং সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার লড়াই তুলে ধরা হয়েছে—যা তার কাজের সঙ্গে মিলে যায়।

তবে পাল্টা যুক্তিতে বলা হচ্ছে, ‘ধুরন্ধর’ সম্পূর্ণভাবে আদিত্য ধরের মৌলিক সৃষ্টি। জানা গেছে, তিনি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেই স্ক্রিন রাইটার অ্যাসোসিয়েশন-এর কাছে চিত্রনাট্যটি নিবন্ধন করেন। অন্যদিকে, সন্তোষ কুমার নিজেই জানিয়েছেন, তার ‘ডি-সাহেব’ স্ক্রিপ্টটি নিবন্ধিত হয় একই বছরের নভেম্বর মাসে।

অভিযোগ প্রকাশ্যে আসার পরই আইনি ব্যবস্থা নেন আদিত্য ধর। ইতোমধ্যে সন্তোষ কুমারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পরিচালক জানিয়েছেন, ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে তিনি আইনগতভাবেই লড়াই চালিয়ে যাবেন।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯