সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, বাজেটকে স্বাগত জানাচ্ছে: এমপি টিপু

সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, বাজেটকে স্বাগত জানাচ্ছে: এমপি টিপু

নওগাঁ-০৪ আসনের সংসদ সদস্য একরামুল বারী টিপু বলেছেন, অর্থমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় ৭টি পণ্যের কর প্রত্যাহার করেছেন, কমিয়ে দিয়েছেন। যার ফলে বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি, সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা এ বাজেটকে স্বাগত জানাচ্ছে। চায়ের স্টলে, হাটে-ঘাটে-মাঠে সবখানে এই বাজেটের প্রশংসা হচ্ছে।

আজ সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাজেটের অংকের হিসাব বুঝে না। তারা চায় বাজারে গেলে যেন সস্তায় পণ্য কিনতে পারে। বাজেট ঘোষণার পরের দিন যেন সবকিছুর দাম হুহু করে বেড়ে না যায়।

এসময় নতুন বেতন কাঠামো নিয়েও কথা বলেন তিনি, দীর্ঘদিন পরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে এই বাজেটে। এটাতেও বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ যেন মানুষ অর্থনৈতিকভাবে মানুষ ভালো থাকতে পারে, স্বাবলম্বী থাকতে পারে-সেদিকে লক্ষ্য রেখে পে-স্কেল ঘোষণা করা হয়েছে।

এসময় অর্থমন্ত্রীকে দেওয়া প্রস্তাবে তিনি বলেন, খেতাবপ্রাপ্ত মাসিক সম্মানী ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে শুধু খেতাবপ্রাপ্ত নয়, সকল মুক্তিযোদ্ধার জন্য বাড়ানো দরকার। ফ্যামিলি কার্ডের জন্য সারা বাংলাদেশের মহিলারা উন্মুখ হয়ে চেয়ে রয়েছে। এর পরিধি বৃদ্ধি করে এই অর্থ বছরে দ্বিগুণ করা যায় কিনা।

আরও

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

জাতীয়

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে স...

২০২৬-০৮-১৬ ১৯:৪৫

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

জাতীয়

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

বেসরকারিভাবে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, তাতে পূর্ণ আস্থা রয়েছে বল...

২০২৬-০৮-১৬ ১৮:৩২

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত...

২০২৬-০৮-১৬ ১৮:০৫

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

জাতীয়

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী...

২০২৬-০৮-১৬ ১৫:২৯

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক...

২০২৬-০৮-১৬ ১২:১২