শনিবার, ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রোমে বিমান বাংলাদেশের ফ্লাইটে কারিগরি ত্রুটি, যা জানা গেল

রোমে বিমান বাংলাদেশের ফ্লাইটে কারিগরি ত্রুটি, যা জানা গেল

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ঢাকা-রোম-টরন্টো রুটের আরেকটি ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টরন্টো-রোম-ঢাকা রুটে পরিচালিত BG306 ফ্লাইটের উড়োজাহাজটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবস্থানকালে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা এবং ত্রুটি নিরসনের কাজ চলছে।

বিমান জানিয়েছে, ত্রুটি পুরোপুরি নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর BG306 ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে BG305 ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে।

আরও পড়ুন নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে আইওএমের সহযোগিতা চাইলো বাংলাদেশ

এদিকে, রোমে অবস্থানরত BG306 ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের বিজ্ঞপ্তি অনুযায়ী, BG305 ফ্লাইটের নতুন প্রস্থানের সময় নির্ধারণ করা হয়েছে শনিবার দুপুর ১টায়। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে।

তবে BG306 ফ্লাইটের হালনাগাদ সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিমান। যে কোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পারবেন।

অনাকাঙ্ক্ষিত এ বিলম্বের কারণে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে সংস্থাটি বলেছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

আরও

ঢাবি নিয়ে ‘অবমাননাকর মন্তব্যের’ অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

জাতীয়

ঢাবি নিয়ে ‘অবমাননাকর মন্তব্যের’ অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়া...

২০২৬-০৮-০৭ ১৮:৫২

শেখ হাসিনার দিল্লির বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল

জাতীয়

শেখ হাসিনার দিল্লির বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল

দিল্লিতে প্রেস কনফারেন্সে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দেওয়...

২০২৬-০৮-০৭ ১৮:৩২

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কি না, যা জানাল দলটি

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কি না, যা জানাল দলটি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দলটির...

২০২৬-০৮-০৭ ১৭:০৫