বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রেলের জমি আর নতুন করে ইজারা নয়: প্রতিমন্ত্রী হাবিবুর

রেলের জমি আর নতুন করে ইজারা নয়: প্রতিমন্ত্রী হাবিবুর

রেলের জমি নতুন করে আর ইজারা দেওয়া হবে না বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, বর্তমানে যেসব ইজারা রয়েছে, সেগুলোর আইনি অবস্থা পর্যালোচনা করে প্রয়োজন হলে বাতিল করা হবে।

শনিবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, রেলের জমি ভবিষ্যতে বাণিজ্যিক ইজারার পরিবর্তে নিজস্ব উন্নয়নমূলক কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুতের মাধ্যমে রেলওয়ের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কারণে নতুন করে কোনো জমি ইজারা দেওয়া হবে না।

তিনি বলেন, বর্তমানে যেসব ইজারা কার্যকর রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে। আইনি জটিলতা না থাকলে প্রয়োজন অনুযায়ী ইজারা বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে।

যাত্রীসেবা উন্নয়নের বিষয়ে হাবিবুর রশিদ বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন একটি কর্ডলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে এবং ভ্রমণের সময় প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট হ্রাস পাবে।

তিনি আরও জানান, চট্টগ্রাম-কক্সবাজার রুটে বর্তমানে চার জোড়া ট্রেন চলাচল করলেও তা বাড়িয়ে পাঁচ জোড়া করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী সকালে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া অংশ পরিদর্শনের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, রেললাইন নির্মাণের সময় কাটা পড়া প্রায় ২ লাখ ৪০ হাজার গাছের পরিবর্তে যে বৃক্ষরোপণ করা হয়েছিল, তার বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়েছে। কোথাও ঘাটতি থাকলে সামাজিক বনায়নের মাধ্যমে তা পূরণ করা হবে।

রেলের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে যাত্রীসেবার মান আরও উন্নত করাই সরকারের প্রধান লক্ষ্য।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮