রবিবার, ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় যাদের নাম

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় যাদের নাম

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে রাষ্ট্রপতি পদে দলটির প্রার্থী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। জোটের শরিকদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে জামায়াতের প্রার্থী হিসেবে তিনজনের নাম বেশি আলোচনায় রয়েছে।

তারা হলেন; দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এর বাইরে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা কোনো ব্যক্তিকেও রাষ্ট্রপতি পদে প্রার্থী করার প্রস্তাব আসতে পারে বলে দলীয় পর্যায়ে আলোচনা রয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোট শরিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জামায়াতের দায়িত্বশীল নেতাদের। ওই বৈঠকে শরিকদের মতামত নেওয়ার পর রাষ্ট্রপতি পদে জোটের প্রার্থী চূড়ান্ত হতে পারে।

জামায়াত ও জোটের নেতাদের মতে, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্তমান সংসদের সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২১১টি আসনে জয় পাওয়ায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।

এরপরও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়াকে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দেখছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। শরিকদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী নির্ধারণ করা হবে।

দলীয় নেতারা বলছেন, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চাকে আরও গতিশীল করার পাশাপাশি একটি রাজনৈতিক নজির তৈরি করতে চায় জামায়াত।

সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে সর্বশেষ বিরোধী দল থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার নজির রয়েছে। সে সময় আওয়ামী লীগ বিরোধী দলে থেকে বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করেছিল। তিনি বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের কাছে ৮০ ভোটে পরাজিত হন।

এরপর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। ফলে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী দেওয়ার সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন জোটের বৈঠকের পরই স্পষ্ট হতে পারে, রাষ্ট্রপতি পদে জামায়াত ও তাদের শরিকদের পক্ষ থেকে শেষ পর্যন্ত কাকে প্রার্থী করা হচ্ছে।

আরও

হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়

জাতীয়

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়

২০১৫ সালে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদকে গুম করে র‌্যাবের টিএফআই সেলে আটকে রাখার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,...

২০২৬-০৮-০৮ ২০:৫৩

মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গণপূর্ত মন্ত্রী

জাতীয়

মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গণপূর্ত মন্ত্রী

ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে দেশ ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও...

২০২৬-০৮-০৮ ১৯:৫০

বগুড়ায় ৪০০ একর জমিতে শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী

জাতীয়

বগুড়ায় ৪০০ একর জমিতে শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করেছে সর...

২০২৬-০৮-০৮ ১৮:৪৮

গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

২০২৬-০৮-০৮ ১৮:৩৩

ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ে বিভিন্ন টুলস ডেভেলপের চেষ্টা করছি: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ে বিভিন্ন টুলস ডেভেলপের চেষ্টা করছি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ের জন্য আমরা বিভিন্ন টুলস ডেভেলপ করার চ...

২০২৬-০৮-০৮ ১৮:২০

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার কেন্দ্র না হয়: নাহিদ ইসলাম

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার কেন্দ্র না হয়: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার কেন্দ্র না হয় সেই আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপ...

২০২৬-০৮-০৮ ১৮:১৫