বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠক শেষে এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, এ ঘটনায় তদন্ত দ্রুত শেষ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে বুধবার (২০ মে) মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী জবানবন্দি দেন। আমিনুল ইসলাম জুনায়েদ-এর আদালতে জবানবন্দি রেকর্ড হওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা দায়ের করা মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, সোহেল রানা কৌশলে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যান। সেখানে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনাটি আড়াল করারও চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

আরও

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি ঘোষণা

জাতীয়

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সূচি ঘোষণা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময় রাজধানীবাসীর যাতায়াত সহজ করতে বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম...

২০২৬-০৫-২১ ১৮:২৮

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

জাতীয়

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বা...

২০২৬-০৫-২১ ০৮:৫৪

‘দক্ষিণ এশিয়ায় তরুণদের মাঝে অসন্তোষ বাড়ছে’

জাতীয়

‘দক্ষিণ এশিয়ায় তরুণদের মাঝে অসন্তোষ বাড়ছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব এবং ইনস্টিটিউট ফর পলিসি, গভার্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচাল...

২০২৬-০৫-২১ ০৮:৫৩

বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস

জাতীয়

বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস

বাংলাদেশের শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধি, চাকরির বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (...

২০২৬-০৫-২১ ০৮:৫২

দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

জাতীয়

দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার আভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে...

২০২৬-০৫-২১ ০৮:৫১

দেশে সর্বকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

জাতীয়

দেশে সর্বকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় সারাদেশে সর্বকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর...

২০২৬-০৫-২০ ২২:৪০