বুধবার, ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজশাহীতে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১২৩

রাজশাহীতে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১২৩

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজন এবং বেসরকারি রয়েল হাসপাতালে দুজন শিশুর মৃত্যু হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৮ জন শিশু। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন শিশু।

হাসপাতাল সূত্রে জানা যায়, এখন পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই দিনে নগরীর বেসরকারি রয়েল হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম, তারা বেশি জটিলতার শিকার হচ্ছে। তবে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে উপসর্গ নিয়ে আসা শিশুদের পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আক্রান্ত শিশুদের চিকিৎসায় রামেক হাসপাতালে ১৮টি আইসিইউ, তিনটি সাধারণ ওয়ার্ড এবং একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সেখানে সংক্রমণের মাত্রা নির্ণয় করে রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও

মোহাম্মদ আলী খাল পুনঃখননে  বদলে যাচ্ছে ফেনী শর্শদি

সারা দেশ

মোহাম্মদ আলী খাল পুনঃখননে বদলে যাচ্ছে ফেনী শর্শদি

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে পুনঃখনন করা হচ্ছে মোহাম্মদ আলী খাল...

২০২৬-০৬-১৭ ১৫:২৮

পচা সবজি থেকে ‘সবুজ পলিথিন’, কলাগাছে টাইলস-ঢেউটিন: প্রধানমন্ত্রীর প্রশংসায় শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক

সারা দেশ

পচা সবজি থেকে ‘সবুজ পলিথিন’, কলাগাছে টাইলস-ঢেউটিন: প্রধানমন্ত্রীর প্রশংসায় শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম (১৮) পচা ও পরিত্যক্ত সবজি থেকে পরিবেশবান্ধব পচনশীল পলিথিন এবং কলাগ...

২০২৬-০৬-১৭ ০০:৩৫

চট্টগ্রামে বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

সারা দেশ

চট্টগ্রামে বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

চট্টগ্রামের বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চস...

২০২৬-০৬-১৬ ২২:৫১

ছাতকে ৩৪ বিঘা অনাবাদী জমিতে মাছ চাষে বদলেছে রাসেলের ভাগ্য

সারা দেশ

ছাতকে ৩৪ বিঘা অনাবাদী জমিতে মাছ চাষে বদলেছে রাসেলের ভাগ্য

শিল্প নগরী ছাতকে জীবন জীবীকা নির্বাহের বড় একটা অংশ বিভিন্ন ধরণের ব্যবসা। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন পাথর, চুনাপাথর ও ব...

২০২৬-০৬-১৬ ২২:১২

হা-মীম গ্রুপের নতুন কারখানা উদ্বোধন, কর্মসংস্থান হবে ১৫ হাজার মানুষের

সারা দেশ

হা-মীম গ্রুপের নতুন কারখানা উদ্বোধন, কর্মসংস্থান হবে ১৫ হাজার মানুষের

নরসিংদীর ঘোড়াশালে হা-মীম গ্রুপের নতুন শিল্পপ্রতিষ্ঠান ‘চিং থাই পকেটিং অ্যান্ড এক্সেসরিজ’ কারখানার উৎপাদন কার্যক্রম উদ্বো...

২০২৬-০৬-১৬ ২১:৫৮

ফরিদপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সারা দেশ

ফরিদপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি বিরোধী সংগঠন - গ্রিন ফোর্স বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার আয়োজনে বৃক্...

২০২৬-০৬-১৬ ২১:৫৩