শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

রাজনীতির ব্যস্ততা কাটিয়ে আবার ‘কুইন’ হয়ে ফিরছেন কঙ্গনা

রাজনীতির ব্যস্ততা কাটিয়ে আবার ‘কুইন’ হয়ে ফিরছেন কঙ্গনা

রাজনীতির মঞ্চে সক্রিয় হওয়ার পর অভিনয়ে খানিকটা ছন্দপতন ঘটেছিল। তবে সেই বিরতি কাটিয়ে আবারও নিজের অন্যতম সফল চরিত্রে ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ২০২৪ সালের জুনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে রাজনীতিতেই বেশি সময় দিচ্ছেন কঙ্গনা। ফলে অভিনয় ক্যারিয়ারে গতি কিছুটা কমেছে। দর্শকদের মধ্যেও তার নতুন সিনেমা নিয়ে আগের মতো আগ্রহ দেখা যায়নি।

রাজনীতিতে সক্রিয় হওয়ার পর তার মুক্তিপ্রাপ্ত একমাত্র সিনেমা ইমার্জেন্সি, যা তিনি নিজেই পরিচালনা করেছিলেন। তবে সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই প্রেক্ষাপটে কঙ্গনা ফিরছেন তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা কুইন-এর সিকুয়েল নিয়ে।

২০১৪ সালের ‘কুইন’-এ দিল্লির এক সাধারণ মেয়ের একাকী ইউরোপ ভ্রমণের গল্প দেখানো হয়েছিল, যেখানে আত্মবিশ্বাস ও স্বাধীনতার নতুন অর্থ খুঁজে পায় চরিত্রটি। নতুন সিকুয়েলে সেই রানীকেই আবার দেখা যাবে, তবে এবার তার যাত্রা সীমাবদ্ধ থাকবে ভারতের ভেতরেই। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে সে।

প্রাথমিকভাবে সিকুয়েলটির নাম ভাবা হয়েছে ‘কুইন ফরএভার’। দীর্ঘ সময় ধরে চিত্রনাট্য নিয়ে কাজের পর শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। চলতি মাসের শেষ দিকে ভারতের নানা লোকেশনে শুরু হবে শুটিং। উত্তর থেকে দক্ষিণ দেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য উঠে আসবে ছবির পটভূমিতে।

পরিচালনায় থাকছেন আগের সিনেমাটি নির্মাতা বিকাশ বাহল। প্রথম কিস্তির মতো এবারও নারী স্বাধীনতা ও আত্মনির্ভরতার বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটিতে আগের সহশিল্পী রাজকুমার রাও ফিরবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরের শেষ দিকে অথবা ২০২৭ সালের শুরুতে মুক্তি পেতে পারে ‘কুইন ফরএভার’।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯