সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাজধানীতে জ্বালানি সংকট: পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না তেল

রাজধানীতে জ্বালানি সংকট: পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না তেল

রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে সরবরাহ বন্ধ থাকায় তেলের খোঁজে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটছেন গ্রাহকরা। যেসব পাম্প খোলা রয়েছে, সেগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মধ্যরাতেও কাঙ্ক্ষিত তেল না পেয়ে অনেকেই ফিরেছেন খালি হাতে।

গভীর রাত, নিস্তব্ধ শহর। তবে পেট্রোল পাম্পে থামেনি অপেক্ষা। লম্বা লাইনে তেল নেয়ার অপেক্ষায় শত শত মানুষ। হেডলাইটের আলোয় ভাসছে ক্লান্তি আর অনিশ্চয়তা।

রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পেই নেই জ্বালানি। হঠাৎ করেই সরবরাহ সংকটে বন্ধ হয়ে গেছে অনেক পাম্পের কার্যক্রম। তবে দু-একটি পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই সেখানে তৈরি হয়েছে দীর্ঘ লাইন।

সাকিব, স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন ঘুরতে। সেই ঘোরাঘুরি এখন রূপ নিয়েছে দুঃসহ অপেক্ষায়। সন্ধ্যায় লাইনে দাঁড়ালেও রাত একটাতেও পৌঁছাতে পারেননি পাম্পের সামনে।

অপেক্ষারত সাকিব বলেন, ‘আত্মীয়র বাসায় দাওয়াতে যাওয়ার কথা ছিলো, তেল নিতে অপেক্ষা করছি ৭টা থেকে। এখন রাত ১টা বাজলো। এখনো দাড়িয়ে আছি অপেক্ষায়।’

শুধু সাকিব নন, একই অবস্থা তেল নিতে আসা সবারই। কেউ গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েছেন, কেউ বিরক্তিতে হর্ন বাজাচ্ছেন, আবার কখন তেল পাবেন তা ভেবে কেউ কেউ হতাশ।

গ্রাহকরা জানান, অপেক্ষা করার পর তাদের বলা হচ্ছে পাম্পে তেল নেই। সরকার জানাচ্ছে তেলের কোনো ঘাটতি নেই। তবে পাম্পে আসলে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ঈদে ঢাকায় ফেরা নিয়েও শঙ্কার কথা জানান তারা।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও শেষ হয়ে যাওয়ায় অনেক সময় মিলছে না তেল। সরবরাহ ঘাটতিকেই দুষছেন পাম্প কর্তৃপক্ষ।

পাম্প কর্তৃপক্ষদের একজন বলেন, ‘পাম্প থেকে ১ কিলোমিটার পর্যন্ত লাইন, আমার সম্ভব নয় এতো তের সরবারহ করা। আমার পাম্পে যতটুকু তেল আছে তা আমরা দিয়ে যাচ্ছি। আমাদের তিন ট্যাঙ্ক লড়ি দরকার সেখানে আমরা ১ট্যাঙ্ক পাচ্ছি।’

এ অবস্থার উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।

আরও

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

জাতীয়

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে স...

২০২৬-০৮-১৬ ১৯:৪৫

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

জাতীয়

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

বেসরকারিভাবে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, তাতে পূর্ণ আস্থা রয়েছে বল...

২০২৬-০৮-১৬ ১৮:৩২

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত...

২০২৬-০৮-১৬ ১৮:০৫

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

জাতীয়

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী...

২০২৬-০৮-১৬ ১৫:২৯

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক...

২০২৬-০৮-১৬ ১২:১২