বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাজধানীতে ১৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, জেনে নিন কোথায়-কখন

রাজধানীতে ১৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, জেনে নিন কোথায়-কখন

পবিত্র ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত রাজধানীর সব ঈদগাহ ও মসজিদ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২০ মার্চ) জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। আর বায়তুল মোকাররমে প্রথম জামাত হবে সকাল ৭টায়।

এছাড়া ঢাকা উত্তর সিটির আয়োজনে শেরে বাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এক মাস সিয়াম সাধনা শেষে সারা দেশে উৎসবের আমেজ। ঈদ জামাতের জন্য প্রস্তুত রাজধানীও। তবে ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য নেওয়া হয়েছে প্রস্তুতিও।

জাতীয় ঈদগাহে প্রতিবারের মতো এবারও প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ এতে সামিল হবেন মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে ৫টি। সকাল ৭টায় প্রথম জামাতের পর ৮টা, ৯টা, ১০টা এবং সবশেষ জামাতটি হবে বেলা পৌনে ১১টায়।

ঢাকা উত্তর সিটির আয়োজনে রাজধানীর শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে দ্বিতীয় বছরের মতো ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল ৮টায়।

ধানমন্ডির ঈদগাহ মাঠ মসজিদে সকাল ৮টায়, সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয়টি ৯টায়।

গুলশান কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৬টা, সকাল ৮টা ও সাড়ে ৯টায় ঈদ জামাত হবে। আর সোসাইটি জামে মসজিদে জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

পুরান ঢাকার লালবাগ শাহী মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮টা ও ৯টায়। আজিমপুর ছাপড়া মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় আর কবরস্থান মসজিদে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮টা ও ৯টায় এবং খেলার মাঠে সকাল সাড়ে ৭টায়। আর বুয়েটের খেলার মাঠে জামাত সকাল সোয়া ৭টায় অনুষ্ঠিত হবে।

সবমিলিয়ে রাজধানীর ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

আরও

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংব...

২০২৬-০৯-২৯ ২২:০৯

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয়

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নি...

২০২৬-০৯-২৯ ২২:০৭