রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

পূর্বাচলে আলাদা ফুটবল স্টেডিয়াম চায় বাফুফে

পূর্বাচলে আলাদা ফুটবল স্টেডিয়াম চায় বাফুফে

দেশের জনপ্রিয় খেলা ফুটবল। অথচ ঢাকার মধ্যে শুধু এককভাবে ফুটবলের জন্য বিশেষ কোনো স্টেডিয়াম নেই। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আজ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় দলের কোচ ছাড়াও ফুটবল অবকাঠামো নিয়ে আলোচনা হয়।

পূর্বাচলে ক্রিকেটের জন্য আলাদা আরেকটি স্টেডিয়াম হচ্ছে। ক্রিকেটের পাশাপাশি ফুটবলও আলাদা একটি স্টেডিয়ামের দাবি জানিয়েছে। আজ জাতীয় স্টেডিয়ামে দাঁড়িয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘পূর্বাচলে ক্রিকেটের জন্য একটি স্টেডিয়াম হচ্ছে। ফুটবলও আলাদা একটি স্টেডিয়াম চেয়েছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আলোচনা করব।’

জাতীয় স্টেডিয়াম বাফুফের পাশাপাশি অ্যাথলেটিক্স ফেডারেশনও ব্যবহার করে। সাইক্লিং, রাগবির মতো প্রতিযোগিতাও হয় এই স্টেডিয়ামে। তাই বাফুফের চাওয়া ঢাকার মধ্যে একটি পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম। বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি বলেন, ‘পূর্বাচলে আমরা ১৫ একর জমি চেয়েছি। ফুটবলের জন্য বিশেষায়িত একটি স্টেডিয়াম অত্যন্ত প্রয়োজন। মন্ত্রী মহোদয় বিষয়টি গুরুত্ব সহকারেই গ্রহণ করেছেন।’

বাফুফেকে তিনটি স্টেডিয়াম ঘরোয়া লিগ পরিচালনার জন্য বরাদ্দ দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। খুব শীঘ্রই জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফের মধ্যে এ নিয়ে চুক্তি স্বাক্ষর হবে। কমলাপুর, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি বাফুফে ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জ, গাজীপুরেও স্টেডিয়াম বরাদ্দ চেয়েছে। এই বিষয়টিও মন্ত্রণালয় বিবেচনা করছে।

বাফুফে কক্সবাজারে ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণ করতে চায় ফিফার অর্থায়নে। ফিফার বিনিয়োগের শর্ত জমি বাফুফের নামে হওয়া। জমির জন্য বাফুফের কাছে আট কোটি টাকা চেয়েছে ভূমি মন্ত্রণালয়। সরকার ক্রীড়াঙ্গনের স্বার্থে বিনামূল্যে কিংবা নামমূল্যে দিতে পারে চাইলে। এই বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০