শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

পূজা চেরি: এনগেজড, ভবিষ্যতের সংসার অগ্রাধিকার

পূজা চেরি: এনগেজড, ভবিষ্যতের সংসার অগ্রাধিকার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি তার ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটালেন। প্রথমবার খোলাখুলি জানিয়েছেন, তিনি সিংগেল নন, বরং বাগদান সেরে ফেলেছেন। পাশাপাশি ভবিষ্যতের সংসার ঠিক রাখতে প্রয়োজনে অভিনয়ও ছেড়ে দিতে প্রস্তুত তিনি।

সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হয়ে পূজা বলেন, “আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বলছি। এর আগে অনেকবার বলেছি আমি সিংগেল, কিন্তু আসলে আমি সিংগেল নই। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি।”

নিজের হবু জীবনসঙ্গী সম্পর্কে তিনি জানান, তিনি মিডিয়ার কেউ নন। পূজার ভাষায়, “আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। তাই আমার জীবনে মিডিয়ার লোক নয়।”

ব্যক্তিজীবনে সংসারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান পূজা। তিনি বলেন, “আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমার জীবনে ‘ডিভোর্স’ শব্দটি আসুক এটা আমি চাই না। সংসার ঠিক রাখতে হলে প্রয়োজনে মিডিয়াও ছাড়তে পারি।”

অভিনয় তার ভালোবাসার জায়গা হলেও, সংসারকে অগ্রাধিকার দিতে তিনি প্রস্তুত। পূজার ভাষায়, “অভিনয় আমার শখ এবং ভালোবাসা। এখানে আমার ও আমার মায়ের অনেক সংগ্রাম আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য প্রয়োজনে এটাও ছাড়তে পারি।”

বিয়ের পরিকল্পনা নিয়েও তিনি কথা বলেছেন। পূজা জানান, মানসিকভাবে প্রস্তুত হলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন এবং সেটি গোপন রাখবেন না। তার হবু স্বামী সবসময় তাকে সমর্থন দেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ক্যারিয়ারের প্রায় আট বছর পার করছেন পূজা চেরি। ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দম’, যেখানে প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন পূজা। সিনেমার প্রচারণার মধ্যেই ব্যক্তিগত জীবনের এই স্বীকারোক্তি ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯