শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

পরীর ৩০ সেকেন্ডের ঝড়, ভিডিও ভাইরাল!

পরীর ৩০ সেকেন্ডের ঝড়, ভিডিও ভাইরাল!

কিছুদিন ধরেই অভিনয় কিংবা নতুন কাজ নিয়ে আলোচনায় ছিলেন না ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাব-এ অভিনয়ের পর প্রশংসা কুড়ালেও এরপর দীর্ঘ সময় তাকে পর্দার বাইরে থাকতে দেখা যায়। ফলে স্বাভাবিকভাবেই কমে যায় তাকে ঘিরে আলোচনা।

তবে হঠাৎ করেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন এই অভিনেত্রী—তবে অভিনয় দিয়ে নয়, বরং একটি ছোট ভিডিও পোস্টের মাধ্যমে।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাত্র ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়।

ভিডিওটিতে দেখা যায়, সুইমিংপুলে সাঁতারের পোশাকে উপস্থিত হয়েছেন অভিনেত্রী। তার লুক ও উপস্থাপনায় মুগ্ধ হয়ে অনেক ভক্ত প্রশংসায় ভাসিয়েছেন তাকে। কেউ তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ হিসেবে আখ্যা দিয়েছেন, আবার কেউ আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে শুধু প্রশংসাই নয়, ভিডিওটি ঘিরে সমালোচনাও কম হয়নি। পোশাক ও উপস্থাপনাকে কেন্দ্র করে কিছু নেটিজেন কটাক্ষ করলে, তার জবাবও দিয়েছেন পরীমনি নিজেই।

সবশেষে বড় পর্দায় তাকে দেখা গেছে কলকাতার ফেলুবক্সী সিনেমায়।

এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর-এর ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরী-এর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটিও।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯