রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

প্রধান নির্বাচক হাবিবুল বাশার: সাকিব আল হাসান প্রস্তুত হয়ে জাতীয় দলে ফিরবেন

প্রধান নির্বাচক হাবিবুল বাশার: সাকিব আল হাসান প্রস্তুত হয়ে জাতীয় দলে ফিরবেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেলের চেয়ারম্যান হাবিবুল বাশার জানিয়েছেন, দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্পূর্ণ প্রস্তুত হয়ে জাতীয় দলে ফিরে আসবেন। মঙ্গলবার (২৪ মার্চ) বিসিবি কার্যালয়ে তিনি এ তথ্য জানান।

হাবিবুল বাশার বলেন, “বিসিবির নতুন নির্বাচক প্যানেল আগামী মাস থেকে পুরোপুরি কার্যক্রম শুরু করবে। নতুন নির্বাচকদের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক। সামনে অনেক বড় সিরিজ রয়েছে, তাই ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের খেলোয়াড় পুল বড় করা খুবই প্রয়োজন।”

তিনি আরও বলেন, “সাকিব সম্পূর্ণ প্রস্তুত হয়ে জাতীয় দলে আসবেন। তবে তিনি একদিনে খেলতে পারবেন না; তার সময় লাগবে প্রস্তুতির জন্য। এটা কোনো আবেগের বিষয় নয়।”

সাকিবের বয়স ও দীর্ঘ বিরতি নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, “সাকিবের ভেতরে এখনও অনেক ক্রিকেট বাকি। তার সার্ভিস নিলে দল অবশ্যই উপকৃত হবে। আমি চাই, সে দীর্ঘ সময় খেলুক। আমার মতে সাকিবের আরও অন্তত দুই বছরের খেলার সামর্থ্য আছে। আমাদের পরিকল্পনা এমন হওয়া উচিত যেন সে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারে।”

প্রধান নির্বাচক সাকিবকে ‘জেনুইন অলরাউন্ডার’ হিসেবে অভিহিত করে বলেন, “সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে ভারসাম্য বজায় থাকে। এখন তার মামলার আইনগত সমাধান এবং মাঠের প্রস্তুতির সমন্বয়ে নির্ধারিত হবে, কখন সে লাল-সবুজ জার্সিতে আবার মাঠে নামবে।”

আরও

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪