বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে আগুন, তিনজন গ্রেফতার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে আগুন, তিনজন গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানার মিরপুর-২ এলাকায় অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গভীর রাতে বোরকা পরে স্টোররুমে আগুন দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আসমাউল ইসলাম, জিন্নাত আলী বিশ্বাস এবং হুমায়ুন কবির খান। তারা সবাই অধিদপ্তরের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (২ মে) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার।

তিনি বলেন, শুক্রবার রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৪টার মধ্যে দুর্বৃত্তরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলার স্টোররুমে আগুন দেয়। এতে সেখানে থাকা ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ১৪০টি সম্পূর্ণ পুড়ে যায়, ২৯টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং ৪৫০টি অক্ষত থাকে। বাকি ৮৩টি ল্যাপটপ খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার পর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসমাউল ইসলামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্টোররুমে আগুন দেওয়ার কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে অভিযান চালিয়ে জিন্নাত আলী বিশ্বাস ও হুমায়ুন কবির খানকে গ্রেফতার করা হয়।

এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন এবং অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

মন্ত্রী ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি বলেন, এটি নাশকতা কি না, তা গভীরভাবে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে হবে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মালির মৃত্যু

শিক্ষা-ক্যাম্পাস

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে ছিয়াকুল (৩৯) নামে বাগান মালির মৃত্যু হয়...

২০২৬-০৬-২৩ ১৩:৪৮

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে ভর্তি শুরু, ক্লাস ১৫ জুলাই

শিক্ষা-ক্যাম্পাস

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে ভর্তি শুরু, ক্লাস ১৫ জুলাই

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া ২০টি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ জুল...

২০২৬-০৬-২২ ২২:৪৮

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের আসন্ন এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশ...

২০২৬-০৬-২২ ১৯:৩১

শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সামাজিক মূল্য...

২০২৬-০৬-১৯ ২২:২১

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

আসন্ন এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ন...

২০২৬-০৬-১৭ ২২:৪৩

ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর শাস্তি কমাল জাবি

শিক্ষা-ক্যাম্পাস

ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর শাস্তি কমাল জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগের ৪৩ ন...

২০২৬-০৬-১৬ ২০:২২