বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও উন্নত, সহজলভ্য ও কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোগীদের প্রতি চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকের শুরুতে সরকার দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্যখাতে গত পাঁচ মাসে নেওয়া পদক্ষেপ ও অর্জন সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় কর্মকর্তারা স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।

বৈঠকে উপজেলা পর্যায়ে চিকিৎসক উপস্থিত থাকা সত্ত্বেও রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ নিয়েও আলোচনা হয়। চিকিৎসকদের দায়িত্বে অবহেলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালে যেন মানুষ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চিকিৎসা নিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

কিডনি রোগীদের চিকিৎসাসেবা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা আরও বাড়াতে হবে। বর্তমানে যেসব জেলায় ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো ৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এজন্য প্রয়োজনীয় দক্ষ জনবল ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও জনবল নিয়োগের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮