বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর ‘আওয়ারাপন টু’-এ গাইলেন অরিজিৎ

প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর ‘আওয়ারাপন টু’-এ গাইলেন অরিজিৎ

বলিউড জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর তার নতুন কাজ নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল কৌতূহল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ‘আওয়ারাপন টু’ সিনেমার ‘ইয়ে আওয়ারাপন’ শীর্ষক গানে কণ্ঠ দিয়েছেন এই ভারতীয় শিল্পী। মঙ্গলবার (২১ জুলাই) গানটি মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র শিবমের আবেগ, একাকীত্ব ও অন্তর্দ্বন্দ্ব ফুটিয়ে তুলতেই মূলত এই গানটি তৈরি করা হয়েছে। ‘ইয়ে আওয়ারাপন’ গানটির সুর করেছেন আমাল মালিক এবং কথা লিখেছেন রশ্মি বিরাগ। কয়েক মাস আগে অরিজিৎ প্লেব্যাক না গাওয়ার ঘোষণা দিলেও জানিয়েছিলেন, পূর্বে চুক্তি করা গানগুলোর কাজ তিনি সম্পন্ন করবেন। ধারণা করা হচ্ছে, সেই আগের চুক্তির অংশ হিসেবেই এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

প্রযোজক বিশেষ ভট্টের সঙ্গে অরিজিৎ সিংয়ের কাজের মেলবন্ধন দীর্ঘদিনের। ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বত’ গান দিয়ে তাদের পথচলা শুরু হয়। এরপর ‘আশিকী টু’, ‘সিটিলাইটস’, ‘খামোশিয়া’ ও ‘হামারি আধুরি কাহানি’র মতো আলোচিত সিনেমার গানে একসঙ্গে কাজ করেন তারা। 

নীতিন কক্কড় পরিচালিত ‘আওয়ারাপন টু’ সিনেমায় ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন দিশা পাটানি, শবানা আজমি, সুরিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। আগামী ১৪ আগস্ট বিশ্বজুড়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২