বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

প্লাস্টিক ব্যাগ ছাড়াই খাবার সংরক্ষণের স্বাস্থ্যকর উপায়

প্লাস্টিক ব্যাগ ছাড়াই খাবার সংরক্ষণের স্বাস্থ্যকর উপায়

রান্নাঘরে সবচেয়ে বেশি প্লাস্টিক জমে থাকে। বাজার থেকে সবজি, মাংস, শুকনো খাবারসহ প্রায় সবকিছুই পলিব্যাগে আসে। অনেকেই আবার এই ব্যাগেই খাবার সংরক্ষণ করেন, যা খাবারের গুণগত মান নষ্ট করতে পারে।

জীবনযাত্রা স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করতে চাইলে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে খাবার সংরক্ষণের অভ্যাস গড়ে তোলা জরুরি।

শাকসবজি সংরক্ষণ:
তাজা শাকসবজি দীর্ঘদিন ভালো রাখতে চাইলে হালকা ভেজা কাপড়ে মুড়ে ফ্রিজে রাখা যেতে পারে। বিনস বা মটরশুঁটির মতো সবজি এভাবে সতেজ থাকে। কাগজে মুড়ে ফ্রিজে রাখা শাকও দীর্ঘসময় ভালো থাকে।

পাউরুটি সংরক্ষণ:
পাউরুটি প্লাস্টিকের প্যাকেটে রাখার বদলে পরিষ্কার কাপড়ে মুড়ে ব্রেড বক্সে রাখা উত্তম। ব্রেড বক্স না থাকলে কাঠের ড্রয়ারেও রাখা যায়। প্রয়োজনে এয়ারটাইট কৌটায় ভরে ফ্রিজে রাখা যেতে পারে।

আলু-পেঁয়াজ সংরক্ষণ:
ঝুড়িতে আলু, পেঁয়াজ ও রসুন রাখা যায়। তবে সরাসরি সূর্যালোক ও অতিরিক্ত আর্দ্রতা এড়িয়ে চলতে হবে। বাতাস চলাচল করে এমন শুকনো জায়গায় এগুলো দীর্ঘসময় ভালো থাকে।

কাটা ফল-সবজি সংরক্ষণ:
কাটা ফল বা সবজি পলিব্যাগের বদলে এয়ারটাইট কৌটায় বা বাটিতে বিসওয়াক্স র‍্যাপ দিয়ে ঢেকে রাখা উত্তম। এতে খাবার সতেজ থাকে এবং প্লাস্টিক ব্যবহার কমে।

ভেষজ সংরক্ষণ:
ধনেপাতা, পুদিনাপাতা বা গাজর কাচের গ্লাসে অল্প পানি দিয়ে ফ্রিজে রাখলে দীর্ঘসময় সতেজ থাকে।

ছোট ছোট পরিবর্তন রান্নাঘরে প্লাস্টিক কমিয়ে স্বাস্থ্য ও পরিবেশ দুটোই রক্ষা করে।

আরও

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: একবার বলুন, ‘তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ’

ফিচার-লাইফস্টাইল

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: একবার বলুন, ‘তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ’

সংসার- ছোট্ট একটি শব্দ। অথচ এর ভেতরে লুকিয়ে থাকে কত শত গল্প! ভালোবাসা, অভিমান, হাসি-কান্না, দায়িত্ব, ত্যাগ আর একসঙ্গে পথ...

২০২৬-০৯-২০ ২০:৪৩

কাশের রাজ্যে একদিন, ঢাকার কাছেই ১৩ গন্তব্য

ফিচার-লাইফস্টাইল

কাশের রাজ্যে একদিন, ঢাকার কাছেই ১৩ গন্তব্য

নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসে দুলছে শুভ্র কাশফুল। শহরের কোলাহল পেরিয়ে এমন দৃশ্যের দেখা পেতে খুব দূরে যেতে হবে না। ঢা...

২০২৬-০৯-১৯ ২০:২০

বনসাই: টবে বেড়ে ওঠা জীবন্ত শিল্প

ফিচার-লাইফস্টাইল

বনসাই: টবে বেড়ে ওঠা জীবন্ত শিল্প

প্রাচীন চীনা শব্দ ‘পেনজাই’ থেকে জাপানি ‘বনসাই’ শব্দের উৎপত্তি। বনসাই করতে ব্যবহৃত ট্রের মতো পাত্রকে সাধারণভাবে ‘বন’ বলা...

২০২৬-০৯-১৯ ১৮:১০

ছুটির আনন্দে বাধা অফিসের চিন্তা, বের হওয়ার উপায় কী?

ফিচার-লাইফস্টাইল

ছুটির আনন্দে বাধা অফিসের চিন্তা, বের হওয়ার উপায় কী?

ছুটি মানেই অফিসের ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি। পাহাড়, সমুদ্র কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে সতেজ হওয়ার সুযো...

২০২৬-০৯-১৮ ১৯:৩১

বিকেল হলেই শক্তি ফুরিয়ে যায়? বদলে ফেলুন এই অভ্যাসগুলো

ফিচার-লাইফস্টাইল

বিকেল হলেই শক্তি ফুরিয়ে যায়? বদলে ফেলুন এই অভ্যাসগুলো

দুপুরের খাবার শেষ। দিনের কাজ শেষ হতে এখনও অনেকটা সময় বাকি। কিন্তু হঠাৎ করেই যেন উধাও হয়ে যায় সব শক্তি! বিকেল ৩টা বাজতেই...

২০২৬-০৯-১৮ ১৯:২৫