শনিবার, ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

পেলে-এমবাপেকে ছাড়ালেন মেসি, ভোজিনহার অনন্য ৮

পেলে-এমবাপেকে ছাড়ালেন মেসি, ভোজিনহার অনন্য ৮

গ্রুপ পর্বে সহজেই ম্যাচ জেতা আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিতে হলো কেপ ভার্দের বিপক্ষে। লিওনেল মেসি করলেন এই আসরের সপ্তম গোল। কেপ ভার্দের গোলকিপার ভোজিনহাও চমক দেখিয়েছেন। মেসির পাঁচটি প্রচেষ্টা গোলমুখ থেকে সরিয়ে দিয়েছেন। এই ম্যাচে হয়েছে একাধিক কীর্তি।

 

২০

প্রথম খেলোয়াড় (পুরুষ কিংবা নারী) হিসেবে লিওনেল মেসি বিশ্বকাপে ক্যারিয়ারের ২০ গোল করলেন। 

১২ 

বিজ্ঞাপন

 

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ১২ গোলে অবদান রাখলেন মেসি। ছয়টি গোলের পাশাপাশি সমান সংখ্যক অ্যাসিস্ট। পেলে ও কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে গেলেন তিনি।

মেসি প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোল করলেন।

 

৭+

মেসি প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে (২০২২, ২০২৬) সাতটি বা তার বেশি গোল করলেন। এই বিশ্বকাপে ৬ গোল করা কিলিয়ান এমবাপেও এই কীর্তি গড়ার অপেক্ষায়।

৭ 

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোল করার রেকর্ডে গুইলারমো স্তাবিলের (৮ গোল, ১৯৩০) একেবারে কাছে মেসি। আর দক্ষিণ আমেরিকান হিসেবে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী আদেমিরের (৯ গোল, ১৯৫০) চেয়ে দুই গোল পেছনে তিনি।

বিশ্বকাপের নকআউট পর্বে মেসি টানা পাঁচ ম্যাচে গোল করলেন। হাঙ্গেরির জর্জি সারোসি (১৯৩৪-৩৮) ও ব্রাজিলের ভাভার (১৯৫৮-৬২) পর তৃতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন মেসি।

১০

বিশ্বকাপে নিজের শেষ ছয়টি নকআউট ম্যাচে সরাসরি ১০ গোলে অবদান মেসির (৬ গোল, ৪ অ্যাসিস্ট)। এর মধ্যে শেষ পাঁচ ম্যাচেই গোল।

১৪

৩৫ বছর পূর্ণ হওয়ার পর মেসির ১৪ বিশ্বকাপ গোল। পরের সর্বোচ্চ ক্যামেরুনের রজার মিলার (৫)। ৩৫ বছরের বেশি অন্য খেলোয়াড়দের সব মিলিয়ে গোল ২৫টি।

১৪

বিশ্বকাপে ২২ দলের মুখোমুখি হয়ে ১৪টির বিপক্ষে গোল করেছেন মেসি।

৩ 

তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে মেসি বিশ্বকাপের নকআউটে গোল পেলেন (৩৯ বছর ও ৯ দিন)। তার উপরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো (৪২ বছর ৩৯ দিন) ও পেপে (৩৯ বছর ২৮৩ দিন)।

লিসান্দ্রো মার্টিনেজ প্রথম আর্জেন্টাইন ডিফেন্ডার হিসেবে ১৯৬৬ সালের পর এক বিশ্বকাপ ম্যাচে একটি গোল ও অ্যাসিস্ট করলেন।

৩০ ও ১৩

বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে মেসি ৩০তম ম্যাচ খেললেন। তার পরে আছেন রোনালদো (২৬)। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ৩০ বা তার বেশি বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি (নারী বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলেন ক্রিস্টিন লিলি)।

এছাড়া নকআউটে এটি মেসির ১৩তম ম্যাচ, তার উপরে আছেন মিরোস্লাভ ক্লোসা (১৪)।

দেরয় দুয়ার্তে কেপ ভার্দের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউটে গোল করলেন। ২৭তম জন্মদিনের আগের দিন তিনি প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে নকআউটে গোল করলেন।

১০০

লিওনেল স্কালোনি তার শততম ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়ালেন। তার অধীনে আর্জেন্টিনা ৭২তম জয় পেল, এছাড়া ড্র ১৮ ও হার ৯। 

ভোজিনহা (৪০ বছর ও ৩০ দিন) ৪০ বছর বা তার চেয়ে বেশি বয়সী পঞ্চম খেলোয়াড় (রোনালদো, মদ্রিচ, জেকো ও ন্যয়ার) হিসেবে এই বিশ্বকাপের নকআউটে খেললেন। এই আসরের আগে কেবল দুজন ৪০ বছর বয়সী বিশ্বকাপের নকআউটে খেলেন (১৯৮২ সালে ডিনো জোফ, ১৯৯০ সালে পিটার শিল্টন)।

১৮

আর্জেন্টিনার বিপক্ষে আটটি সেভ করেছেন ভোজিনহা। এই আসরে তার ১৮টি। কুরাসাওয়ের এলয় রুম (২০) ও প্যারাগুয়ের অরল্যান্ডো গিলের (১৯) পর সর্বোচ্চ।

বিশ্বকাপের নকআউটে কোনো আফ্রিকান গোলকিপার হিসেবে সর্বোচ্চ ৮ সেভ করলেন ভোজিনহা। আগের রেকর্ড ছিল আলজেরিয়ার রাইস এম’বোলহির, ২০১৪ সালে জার্মানির বিপক্ষে। ভোজিনহার ৮ সেভের পাঁচটিই মেসির বিরুদ্ধে।

৫৩

সেট পিস থেকে এই বছরের বিশ্বকাপে ৫৩ গোল হলো, ১৯৬৬ সালের পর এক আসরে যা সর্বোচ্চ।

১২

আর্জেন্টিনা বিশ্বকাপে অতিরিক্ত সময়ে জিতল ১২তম ম্যাচ, যা যৌথভাবে রেকর্ড। তাদের পাশে আছে জার্মানি।

আরও

কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

খেলাধুলা

কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

অবিশ্বাস্য, নাটকীয় এবং সম্ভবত বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর খেলা উপহার দিলো আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপের নবাগত দেশ...

২০২৬-০৭-০৪ ০৮:১৫

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

খেলাধুলা

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার দিবাগত রাত ৪টায় কেপ...

২০২৬-০৭-০৩ ২৩:০৫

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

খেলাধুলা

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে তার তিন বছর বয়সী সৎ ভাই ক...

২০২৬-০৭-০৩ ২২:৫৭

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

খেলাধুলা

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুরো একাদশই বদলে ফেলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসি, ম্যাক...

২০২৬-০৭-০৩ ২২:৫৬

‘প্যারিস আমার শহর’ থেকে ‘প্যারিস আমাদের’: পুরোনো খোঁচা ফিরছে?

খেলাধুলা

‘প্যারিস আমার শহর’ থেকে ‘প্যারিস আমাদের’: পুরোনো খোঁচা ফিরছে?

রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আগামী রবিবার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ে। এই ম্যাচটি কেবল দুই দেশের কোয়ার্টার ফাইনাল...

২০২৬-০৭-০৩ ২২:৪৮

আর্জেন্টিনার কাছে ‘আত্মসমর্পণ’ করবে না কেপ ভার্দে

খেলাধুলা

আর্জেন্টিনার কাছে ‘আত্মসমর্পণ’ করবে না কেপ ভার্দে

বিশ্বকাপ তো বটেই সম্ভবত নিজেদের ফুটবল ইতিহাসে অন্যতম বড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে এবারের আসরের ‘সারপ্রাইজ প্যাকেজ’ কেপ ভার্দ...

২০২৬-০৭-০৩ ১১:২৫