শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পার্বতীপুরে ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট, ৮ জেলায় তেল সরবরাহ বন্ধের পর স্থগিত

পার্বতীপুরে ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট, ৮ জেলায় তেল সরবরাহ বন্ধের পর স্থগিত

দিনাজপুরের পার্বতীপুরে তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে ট্যাংকলরি শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে পড়ে। তবে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করায় সন্ধ্যা থেকে সরবরাহ স্বাভাবিক করার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে কর্মসূচি শুরু করেন ট্যাংকলরি শ্রমিকরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পেট্রল পাম্প মালিক সমিতিও। এতে দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোতে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেয়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যমুনা কোম্পানির জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্যাংকলরি। পথে লরিটির ডায়নামোতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে শ্রমিকরা সড়কের পাশে কেবিন খুলে মেরামতের কাজ করছিলেন।

এ সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল চুরির অভিযোগ আনেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিপোর ব্যবস্থাপক একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড এবং মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা রোববার সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন। তাদের দাবি, আটক শ্রমিকদের মুক্তি, অভিযুক্ত কর্মকর্তার অপসারণ এবং সড়কে হয়রানি বন্ধ করতে হবে।

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, “অন্যায়ভাবে শ্রমিকদের শাস্তি দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

কর্মবিরতির ফলে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পরিবহন ও ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আগামী সোমবার দুপুরের মধ্যে আটক শ্রমিকদের জামিনের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। একই সঙ্গে রোববার সন্ধ্যা থেকে তেল সরবরাহ স্বাভাবিক করার ঘোষণা দেয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

আরও

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেপ্তার

পিরোজপুর সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘট...

২০২৬-০৭-০৩ ১৬:৪১

নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার  আসামি আকাশ গ্রেপ্তার

সারা দেশ

নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার

নড়াইলে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর নিহত প্রতিবন্ধী যুবক আনোয়ার মোল্যা হত্যা মামলার আসামি আকাশকে গ্রেপ্তা...

২০২৬-০৭-০৩ ১৬:২৮

ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়

সারা দেশ

ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্...

২০২৬-০৭-০৩ ১৬:২৬

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান  এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফ উল্যাহদৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান

সারা দেশ

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান এইচএসসি পরীক্ষার্থী হাফেজ মারুফ উল্যাহদৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চান

‘সবাই পারলে আমি কেন পারবো না’, এই জেদ থেকেই সমস্ত অপমান-অপবাদ-লাঞ্ছনাকে পাশ কাটিয়ে আজ এইচএসসি পরীক্ষার টেবিলে বসতে পেরেছ...

২০২৬-০৭-০৩ ১৬:২৩

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

২০২৬-০৭-০৩ ১৬:১৭

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সারা দেশ

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা মহানগরীর সদর থানা এলাকায় সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার অভ...

২০২৬-০৭-০৩ ১৬:১৫