শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

পারিবারিক অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন, চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ

পারিবারিক অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন, চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ

রাজধানীর শেরেবাংলা নগরের সোবহানবাগ এলাকায় নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এর গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের (২৮) মৃত্যু পারিবারিক অভিমান ও মানসিক হতাশা থেকেই ঘটেছে বলে চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে পুলিশ।

সংবাদকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের (২৮) মরদেহ গত বছরের ১৮ অক্টোবর উদ্ধার করা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের সোবহানবাগের নাভানা টাওয়ারের বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ জানায়, শ্বাসরোধে স্বর্ণময়ীর মৃত্যু হয়েছে। এদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ ল্যাবের ভ্যাজাইনাল সোয়াব পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি। 

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, ১৪ এপ্রিল আদালতে তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রতিবেদনটি জমা দিয়েছেন। ১৯ এপ্রিল আদালত সেটি গ্রহণ করেন। এতে উল্লেখ করা হয়, ঘটনাস্থল থেকে রক্তমাখা ব্লেড ও প্রিন্টের ওড়না, নোট বুক ও ডায়েরি উদ্ধার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে রক্তমাখা ব্লেড, ওড়না, নোটবুক ও ডায়েরি উদ্ধার করা হয়। সেখানে পাওয়া চিরকুটে স্বর্ণময়ী পারিবারিক সম্পর্ক, অবহেলা ও মানসিক চাপের কথা উল্লেখ করেন। এক জায়গায় তিনি লেখেন, পরিবারের কাছে তিনি “শুধু দায়িত্ব” ছিলেন এমন অনুভূতি থেকেই গভীর হতাশায় ভুগছিলেন।

তদন্ত অনুযায়ী, ঘটনার দিন সকাল থেকেই তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। বিকেলে আত্মীয়রা বাসায় গেলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। পরে তিনি রুমে গিয়ে দরজা বন্ধ করেন। অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আরও

ইলিয়াস আলী গুম: নতুন মামলা হিসেবে তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের

আইন-আদালত

ইলিয়াস আলী গুম: নতুন মামলা হিসেবে তদন্তের সিদ্ধান্ত ট্রাইব্যুনালের

বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ ও গুমের ঘটনাটি নতুন একটি পৃথক মামলা হিসেবে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জা...

২০২৬-০৮-০৬ ২০:১৭

৭ দিনের রিমান্ডে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

আইন-আদালত

৭ দিনের রিমান্ডে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দেওয়া, রাস্তা অবরোধ এবং পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম...

২০২৬-০৮-০৬ ২০:১৬

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭

আইন-আদালত

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে...

২০২৬-০৮-০৬ ১১:২৭

১৩ বছর বয়সী কিশোরী মাকে নিয়ে আদালতের রায়

আইন-আদালত

১৩ বছর বয়সী কিশোরী মাকে নিয়ে আদালতের রায়

শর্তসাপেক্ষে সাত মাস বয়সী ছেলেসন্তানকে আপাতত কাছে রাখার অনুমতি পেয়েছেন রাজধানীর হাজারীবাগের সেই ১৩ বছর বয়সী কিশোরী মা। শ...

২০২৬-০৮-০৪ ১৮:০৫

দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড, ক্ষতিপূরণের নির্দেশ

আইন-আদালত

দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড, ক্ষতিপূরণের নির্দেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের বহুল আলোচিত মামলায়...

২০২৬-০৮-০৪ ১২:৩৪

জুলাই গণহত্যা: ভাবনা-জায়েদ খানসহ যে ২৮ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

আইন-আদালত

জুলাই গণহত্যা: ভাবনা-জায়েদ খানসহ যে ২৮ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্ক...

২০২৬-০৭-২৬ ১৯:৩১