পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না এমপিরা, সংসদে উদ্বেগ
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৩-৩০ ২১:২৯
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র জ্বালানি তেলের সংকটের বিষয়টি জাতীয় সংসদে উঠে এসেছে। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম সোমবার ৭১ বিধিতে ২ মিনিটের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় বলেন, নিজে পাম্পে পাম্পে ঘুরেও তার গাড়ির জন্য তেল পাননি। তিনি বলেন, “সাধারণ মানুষের ভোগান্তি তখন কল্পনাতীত মাত্রায় পৌঁছেছে।”
তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকায় পাম্পগুলোতেও পেট্রোল ও অকটেন মিলছে না। তিনি অভিযোগ করেন, পাম্পে তেল না থাকলেও বাইরে বোতলে করে বেশি দামে বিক্রি হচ্ছে, ফলে মোটরসাইকেল চালকরা খোলা বাজার থেকে তেল কিনতে বাধ্য হচ্ছেন।
সংসদে উপস্থিত অন্যান্য সংসদ সদস্যরা সরবরাহ ঘাটতি ও কৃত্রিম সংকট দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এবং উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।