শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

পাবলিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দুইবার সুযোগ: শিক্ষামন্ত্রী

পাবলিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দুইবার সুযোগ: শিক্ষামন্ত্রী

পাবলিক পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দুইবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী একাধিকবার ফেল করার পরও বারবার তাকে পড়ানো, নিবন্ধন করা এবং পরীক্ষার সুযোগ দেওয়ার বর্তমান পদ্ধতি প্রশ্নের মুখে পড়েছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, বারবার ফেল করা শিক্ষার্থীদের পাস করানোই কি আমাদের প্রধান লক্ষ্য, নাকি শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়াই হওয়া উচিত।

তিনি আরও বলেন, বর্তমানে বিপুল সংখ্যক (প্রায় ৫৬ ধরনের) প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের পাস করানোর প্রবণতা দেখা যাচ্ছে। এতে শিক্ষার মানোন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, শুধুমাত্র ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর দিকে গুরুত্ব না দিয়ে, সার্বিক শিক্ষার মান উন্নয়নে মনোযোগ দেওয়া প্রয়োজন।

আরও

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

শিক্ষা-ক্যাম্পাস

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সনদ বিতরণ আগামী ৯ এপ্রিল থেক...

২০২৬-০৪-০৬ ২১:৩৩

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৬ ১৫:০০

প্রাথমিক বিদ্যালয়ে সশরীরেই পাঠদান অব্যাহত, অনলাইন ক্লাসের চিন্তা নেই

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক বিদ্যালয়ে সশরীরেই পাঠদান অব্যাহত, অনলাইন ক্লাসের চিন্তা নেই

প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান চালু থাকবে, আপাতত অনলাইন ক্লাসে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও...

২০২৬-০৪-০৬ ১৪:৪৫

ফটোকপির দাম চাওয়ায় রাবিতে দোকানিকে পেটাল ছাত্রদল নেতা

শিক্ষা-ক্যাম্পাস

ফটোকপির দাম চাওয়ায় রাবিতে দোকানিকে পেটাল ছাত্রদল নেতা

ফটোকপির দাম চাওয়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদল নেতার বিরুদ্ধে। রোববার...

২০২৬-০৪-০৬ ০৮:৪৭

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ

শিক্ষা-ক্যাম্পাস

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ সোমবার (৬ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। মাধ্য...

২০২৬-০৪-০৬ ০৮:৩৯

শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচ করল অর্থ মন্ত্রণালয়

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচ করল অর্থ মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ...

২০২৬-০৪-০৫ ১৫:৩৬