সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূবালী ব্যাংকের “গ্রীন লাউঞ্জ” উদ্বোধন

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূবালী ব্যাংকের “গ্রীন লাউঞ্জ” উদ্বোধন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি. গ্রাহককেন্দ্রিক আধুনিক ও প্রিমিয়াম ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (অভ্যন্তরীণ টার্মিনাল)-এ “পূবালী ব্যাংক গ্রীন লাউঞ্জ” উদ্বোধন করেছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি.-এর পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে এই প্রিমিয়াম লাউঞ্জের উদ্বোধন করেন। এসময় পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, কার্ড বিজনেস বিভাগের বিভাগ প্রধান ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রুহুল আমিন, মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ কর উপস্থিত ছিলেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূবালী ব্যাংকের “গ্রীন লাউঞ্জ” উদ্বোধন

ব্যাংকের সম্মানিত ক্রেডিট কার্ডধারীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও উন্নত করতে আধুনিক ও নান্দনিক পরিবেশে সাজানো পূবালী ব্যাংক গ্রীন লাউঞ্জে রয়েছে প্রিমিয়াম রিফ্রেশমেন্ট, উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা এবং আরামদায়ক আসন ব্যবস্থা। ব্যাংকের নির্ধারিত ক্রেডিট কার্ডধারীরা একজন সহযাত্রীসহ সম্পূর্ণ বিনামূল্যে এই লাউঞ্জ সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আলী বলেন, “গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পূবালী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ‘গ্রীন লাউঞ্জ’ উদ্বোধনের মাধ্যমে আমাদের সম্মানিত ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও প্রিমিয়াম অভিজ্ঞতায় রূপান্তর করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। তিনি বলেন, ভবিষ্যতেও গ্রাহকসেবায় পূবালী ব্যাংকের নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও

বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

করপোরেট

বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

বাংলাদেশের দ্রুত বিকাশমান কফি ও ক্যাফে সংস্কৃতিতে যুক্ত হলো নতুন আন্তর্জাতিক মাত্রা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ...

২০২৬-০৮-০৬ ১৮:৪৯

নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথ উদ্যোগ

করপোরেট

নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথ উদ্যোগ

দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট ও নির্মাণ প্রতিষ্ঠান...

২০২৬-০৮-০৩ ২০:২৭

গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন

করপোরেট

গোবিন্দগঞ্জে ২০ অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে মানবিক উদ্যোগ ন...

২০২৬-০৮-০১ ২০:১৫

সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি

করপোরেট

সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি

সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের এক বছরের জন্য বিনামূল্যে বীমা সুবিধা দেওয়ার লক্ষ্যে র‍্যানকন মোটর বাইকস লিমিটেড সম্প্রতি মেট...

২০২৬-০৮-০১ ১৮:৪১

খুলনার উপকূলীয় ১২,৫০০ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে এসওএস চিলড্রেন’স ভিলেজেস ও ইবিএলের যৌথ উদ্যোগ

করপোরেট

খুলনার উপকূলীয় ১২,৫০০ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে এসওএস চিলড্রেন’স ভিলেজেস ও ইবিএলের যৌথ উদ্যোগ

খুলনার উপকূলীয় এলাকার জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে যৌথ উদ্যোগ নিয়েছে এসওএস চিলড্রেন’স ভিলেজ...

২০২৬-০৮-০১ ১৮:০৫

২০২৬ এর তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

করপোরেট

২০২৬ এর তৃতীয় প্রান্তিকে ভিসা’র নিট রাজস্বে ১৪% প্রবৃদ্ধি

ভিসা ইনকরপোরেটেড ৩০ জুন, ২০২৬-এ সমাপ্ত তৃতীয় আর্থিক প্রান্তিকের ফলাফল প্রকাশ করেছে, যেখানে রাজস্ব, মুনাফা ও লেনদেন কার্...

২০২৬-০৭-৩০ ২০:৩৫