বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

অনুশীলনে শুধু কাজ নয়, চাই মজাও—লিটন

অনুশীলনে শুধু কাজ নয়, চাই মজাও—লিটন

দীর্ঘ সময় ধরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। এই সময়ে দলের প্রতিটি সদস্যের সঙ্গে তার যোগাযোগ ও বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে, যা দলকে একসূত্রে গাঁথতে বড় ভূমিকা রাখছে।

শনিবার অনুশীলনে সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মেতে থাকতে দেখা গেছে অধিনায়ককে। অনুশীলনের শেষে পেসারদের জন্য আয়োজন করা হয় বিশেষ ‘ইয়র্কার প্রতিযোগিতা’। স্ট্যাম্পের সামনে জুতা রেখে সেটিকে লক্ষ্য করে বল করার চ্যালেঞ্জ দেওয়া হয় বোলারদের।

সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া আব্দুল গাফফার সাকলাইন। দিনের শেষ ভাগে কঠোর অনুশীলনের মাঝেও ছিল প্রাণবন্ত পরিবেশ, যা দলে ইতিবাচক ও ঐক্যবদ্ধ মানসিকতার ইঙ্গিত দেয়।

তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া এই স্কোয়াড ধীরে ধীরে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে গতকালের অনুশীলনের প্রসঙ্গে লিটন বলেন, ব্যাটার ও ফিল্ডারদের জন্যও এ ধরনের ‘ফান গেম’ ও প্রতিযোগিতা চালু করতে চান তিনি।

তার ভাষায়, “নিশ্চয়ই। ম্যানেজমেন্ট থেকেও চেষ্টা থাকবে ব্যাটসম্যানদের জন্য এমন প্রতিযোগিতার ব্যবস্থা করার। ফিল্ডারদের জন্যও আলাদা প্রস্তুতির সুযোগ রাখা উচিত।”

তিনি আরও বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলেই ম্যাচের গতিপথ বদলে যেতে পারে। তাই খেলোয়াড়দের মানসিকভাবে ফ্রি রাখা জরুরি।

লিটনের মতে, বিশেষ করে পেসারদের জন্য ডেথ ওভারে ইয়র্কার ও স্লোয়ার বল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ধরনের ফান ও প্রতিযোগিতামূলক অনুশীলনের মাধ্যমেই তাদের দক্ষতা আরও উন্নত করা সম্ভব।

আরও

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

খেলাধুলা

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

একসময় মনে হচ্ছিল বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়তে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল থ্রি ল...

২০২৬-০৭-০২ ০৯:২২

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

খেলাধুলা

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধজুড়ে একের পর এক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পার...

২০২৬-০৭-০২ ০৮:২১

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

খেলাধুলা

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে ভক্তদের আগ্রহের কমতি নেই। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ জিতলে বিশ্বকাপ মিশনে আরও একধ...

২০২৬-০৭-০১ ১৭:০১

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

খেলাধুলা

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

ফুটবলপ্রেমী বাংলাদেশের মানুষের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা শুধু দুটি দেশের নাম নয়, আবেগেরও প্রতীক। বিশ্বকাপ এলেই এই দুই দ...

২০২৬-০৭-০১ ১৫:৫৪

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

খেলাধুলা

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের

সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তাক লাগিয়েছে। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে এই ম...

২০২৬-০৭-০১ ১২:৫৯