বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন হবে: জয়নুল আবেদিন

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে সংসদে উত্থাপন হবে: জয়নুল আবেদিন

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।

তিনি জানান, ইতোমধ্যে সব সংসদ সদস্যকে অধ্যাদেশের কপি পাঠানো হয়েছে। যাচাই করতে বেশি সময় লাগবে না, তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বুধবার (২৫ মার্চ) দুপুরে দ্বিতীয় দিনের বৈঠক শুরুর আগে সংসদ ভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রথম দিনে প্রায় অর্ধেক অধ্যাদেশ পর্যালোচনা করা হয়। কমিটির প্রতিবেদন আগামী এপ্রিলের মধ্যে সংসদে উপস্থাপন করার কথা রয়েছে। ত্রয়োদশ সংসদের প্রথম দিনে এই বিশেষ কমিটি গঠন করা হয় এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন।

বিশেষ কমিটির ১৩ সদস্যের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন– ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস, কক্সবাজার-১ আসনের সালাহউদ্দিন আহমদ, বরগুনা-২ আসনের মো. নুরুল ইসলাম মনি, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান ও কিশোরগঞ্জ-৩ আসনের মুহাম্মদ ওসমান ফারুক।

সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত অধ্যাদেশগুলো নির্ধারিত সময়ের মধ্যে পাস না হলে আইনি বৈধতা থাকে না। তাই এগুলো বিশেষ কমিটিতে পাঠিয়ে যাচাই-বাছাই শেষে সংসদে প্রতিবেদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের যাত্রা শুরু হয় ১২ মার্চ। ওই দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ, শোক প্রস্তাব এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনসহ একাধিক কার্যসূচি ছিল। পরবর্তী অধিবেশন ২৯ মার্চ থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

আরও

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংব...

২০২৬-০৯-২৯ ২২:০৯

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয়

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নি...

২০২৬-০৯-২৯ ২২:০৭

বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

জাতীয়

বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধ...

২০২৬-০৯-২৯ ২১:০৪

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

জাতীয়

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৯-২৯ ২০:৪৮