বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা

বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইস্কাটন এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে অনৈতিক ও বেআইনিভাবে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বেআইনিভাবে নেওয়া সুবিধার জন্যও জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, তাদের স্বেচ্ছায় তালিকা থেকে সরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে। এতে শাস্তির মাত্রা কমতে পারে। তবে সরকার চিহ্নিত করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আহমেদ আযম খান জানান, দরিদ্র ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হবে না।

মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র পর্যালোচনার কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, জুন মাসের শেষের মধ্যে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে মে মাসের মধ্যেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল-এর আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আরও

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা জানালেন আফরোজা আব্বাস

রাজনীতি

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা জানালেন আফরোজা আব্বাস

ক্রমেই সুস্থ হয়ে উঠছেন প্রবীণ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংবাদ মাধ্...

২০২৬-০৫-০৫ ১৯:৫৭

সব জায়গায় নিজেদের লোক বসিয়ে দিচ্ছে সরকার: আসিফ মাহমুদ

রাজনীতি

সব জায়গায় নিজেদের লোক বসিয়ে দিচ্ছে সরকার: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘‘বিএনপি নির্বাচিত হওয়ার পরপরই গণতন্ত্র ভুলে গে...

২০২৬-০৫-০৫ ১৯:৫৩

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করবে এনসিপি: সারজিস আলম

রাজনীতি

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করবে এনসিপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ মে দেশের সব উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করবে বলে জানিয়...

২০২৬-০৫-০৫ ১৮:০৮

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘স্মৃতিশক্তি নেই’ দাবি আইনজীবীর

রাজনীতি

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘স্মৃতিশক্তি নেই’ দাবি আইনজীবীর

সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ক্ষমত...

২০২৬-০৫-০৫ ১৭:৫৭

আদালতের নির্দেশ না এলে এমপি হচ্ছেন নুসরাত তাবাসসুম

রাজনীতি

আদালতের নির্দেশ না এলে এমপি হচ্ছেন নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির...

২০২৬-০৫-০৪ ১৯:৪২

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘শাপলা গণহত্যা’ প্রদর্শনী

রাজনীতি

প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘শাপলা গণহত্যা’ প্রদর্শনী

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে...

২০২৬-০৫-০৩ ১৮:২৯