অক্টোবরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪.৮ শতাংশ
স্টাফ রিপোর্টার
|
২০২৬-১০-১১ ২০:০৫
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
চলতি অর্থবছরের অক্টোবর মাসের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত তিন দিনে দেশে ২১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৫৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৫৩ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ।
অর্থাৎ, চলতি অর্থবছরের শুরু থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।