রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বিমা খাতে আস্থা ফেরানোর উদ্যোগ

বিমা খাতে আস্থা ফেরানোর উদ্যোগ

 

বিমা খাতে গ্রাহকের আস্থা ফেরাতে দীর্ঘদিন আটকে থাকা বৈধ বিমা দাবি পরিশোধের উদ্যোগ অব্যাহত রেখেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এরই ধারাবাহিকতায় তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীর ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকার বিমা দাবি পরিশোধ করা হচ্ছে।

 

রোববার (৪ অক্টোবর) আইডিআরএ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, প্রথম ও দ্বিতীয় দফায় আইডিআরএ কার্যালয়ে সরাসরি দাবি পরিশোধের মাধ্যমে পলিসিধারীদের কাছে বৈধ দাবি আদায় ও গ্রাহকের স্বার্থ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থার অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরা হয়। ওই উদ্যোগের ধারাবাহিকতায় এবার সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলো নিজ নিজ কার্যালয় থেকে গ্রাহকদের দাবি পরিশোধ করছে। পুরো কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে আইডিআরএ।

এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বিমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বিমা দাবি পরিশোধ করা হয়। এরপর দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বিমা দাবি পরিশোধ করা হয়।

 

তৃতীয় দফার অর্থ যুক্ত হওয়ার ফলে তিন দফায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৫৮ জন পলিসিধারীর ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা বিমা দাবি পরিশোধের আওতায় এসেছে।

আইডিআরএ জানায়, চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পলিসিধারীদের ন্যায্য দাবি পরিশোধ, বিমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গ্রাহকের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের উদ্যোগে সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ দাবি নিষ্পত্তি করা হচ্ছে।

আইডিআরএর এ উদ্যোগের মাধ্যমে বিমা খাতে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া গ্রাহকদের অনাস্থা কাটিয়ে পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বৈধ দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে।

 

আইডিআরএ বলেছে, দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বিমা দাবি নিষ্পত্তির কার্যক্রম এখানেই শেষ নয়। অবশিষ্ট বৈধ ও অপরিশোধিত দাবিগুলো যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

আরও

কাঁচা চালানে বিক্রয় ৬২১ কোটি, ভ্যাট ফাঁকি ৩৫.৬৫ কোটি

অর্থনীতি

কাঁচা চালানে বিক্রয় ৬২১ কোটি, ভ্যাট ফাঁকি ৩৫.৬৫ কোটি

বিক্রয়সংক্রান্ত কাঁচা চালান পর্যালোচনা করে ৬২১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকার পণ্য বিক্রয়ের তথ্য পেয়েছে ঢাকা পূর্ব কাস্ট...

২০২৬-০৯-২৭ ২২:৪২

কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

অর্থনীতি

কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ। বেপজা’র...

২০২৬-০৯-২৭ ১৯:৩৪

ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি

অর্থনীতি

ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ...

২০২৬-০৯-২৬ ২৩:৫৪

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮