বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

অফিস ও স্কুল পরিচালনায় রাতেই আসতে পারে নতুন নির্দেশনা

অফিস ও স্কুল পরিচালনায় রাতেই আসতে পারে নতুন নির্দেশনা

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তন এবং ক্লাস পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা আজ রাতেই আসতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও দেশে জ্বালানি সংকটকে কেন্দ্র করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন বা সশরীরে ক্লাস পরিচালনার বিষয়ে ভাবনা চলছে। তবে করোনা কালের অনলাইন ক্লাসের অভিজ্ঞতা এবং শিক্ষার্থী ও অভিভাবকের উদ্বেগের কারণে অনলাইনে ক্লাস করার প্রতি বিরোধিতা রয়েছে।

সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি বাড়ানো এবং অফিস সময় কমানোর বিষয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ও তেলের রেশনিং ব্যবস্থা পরিস্থিতি আরও দুশ্চিন্তাজনক করছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি, হাম রোগের প্রাদুর্ভাব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় উদ্বেগ তৈরি করেছে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনার একটি আদেশ ভাইরাল হয়েছে; তবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এটি ভুয়া।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮