শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

অফ-শোল্ডার পোশাকে এক ‘অন্যরকম’ দীঘি

অফ-শোল্ডার পোশাকে এক ‘অন্যরকম’ দীঘি

শিশুশিল্পী থেকে বর্তমানের চিত্রনায়িকা, সময়ের সঙ্গে নিজেকে রূপালি পর্দায় নতুনভাবে মেলে ধরেছেন প্রার্থনা ফারদিন দীঘি। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে নেটিজেনদের নজরে থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন আমেজের কিছু ছবি পোস্ট করে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। যেখানে কাঁধখোলা আধুনিক পোশাকে এক অন্যরকম রূপের দীঘিকে দেখলেন নেটিজেনরা।

ফেসবুকে প্রকাশ করা নতুন ছবিগুলোতে দীঘিকে দেখা গেছে খয়েরি রঙের ডটেড ডিজাইনের অফ-শোল্ডার পোশাকে। স্টুডিওতে তোলা আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। গাঢ় মেকআপ, কানে বড় দুল, গয়না এবং ওয়েভি হেয়ার স্টাইলে তার এই গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘লুক অ্যাট হার নাও’ (তার দিকে এখন তাকাও)।

ছবিগুলো পোস্ট করার পরপরই নেটিজেনদের কমেন্ট সেকশনে তোলপাড় শুরু হয়। দীঘির এই আধুনিক লুকের প্রশংসায় যেন পঞ্চমুখ তার অনুরাগীরা। অনেকে তার শিশুশিল্পী থেকে বড় হয়ে ওঠার স্মৃতি রোমান্থন করে মন্তব্য করেছেন, আমার দেখা দীঘি যখন ছোট ছিল কত সুন্দর অভিনয় করত, দেখতে দেখতে আজ অনেক বড় হয়ে গেছে। আবার অনেকের মতে, নিজের মেকওভার ও লুকে বেশ পরিবর্তন এনেছেন তিনি।

ঢালিউডের বড় পর্দার নিয়মিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। মাঝে দীর্ঘ বিরতি থাকলেও পরবর্তীতে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথচলা শুরু করেছেন বছর কয়েক ধরে। সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেস ও আধুনিক মেকওভারের মাধ্যমে প্রায়ই আলোচনায় চলে আসেন এই নায়িকা।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯