রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

৫ ঘণ্টা দেরি

অবশেষে ছাদভর্তি যাত্রী নিয়ে ছেড়ে গেলো নীলসাগর এক্সপ্রেস

অবশেষে ছাদভর্তি যাত্রী নিয়ে ছেড়ে গেলো নীলসাগর এক্সপ্রেস

ঈদযাত্রার ভিড় ও সাম্প্রতিক দুর্ঘটনার প্রভাবের কারণে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস যাত্রীদের জন্য এক ধরনের অনিশ্চয়তার প্রতীক হয়ে উঠেছিল। অবশেষে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ট্রেনটি ছাদভর্তি যাত্রী নিয়ে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।

এর আগে গতকাল বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার কবলে পড়ে নীলসাগর এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় ট্রেনটির নয়টি কোচ লাইনচ্যুত হয় এবং অন্তত ৬৬ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর আংশিক কোচ নিয়ে ট্রেনটি প্রায় চার ঘণ্টা বিলম্বে ঢাকায় ফিরে আসে, যা ঈদযাত্রাকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১২টায় কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। অথচ ট্রেনটির নির্ধারিত ছাড়ার সময় ছিল সকাল ৬টা ৪৫ মিনিটে।

সকালে ট্রেনটি প্ল্যাটফর্মে আসার পরপরই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠতে শুরু করেন। কিছু সময়ের মধ্যেই কোচের ভেতর দাঁড়ানোর জায়গাও পূর্ণ হয়ে যায়। এরপর অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠে পড়েন। অল্প সময়ের মধ্যেই পুরো ট্রেনের ছাদ যাত্রীতে ভরে যায়, যা যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে সকাল থেকেই হাজারো যাত্রী প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। দূরপাল্লার যাত্রা হওয়ায় দীর্ঘ সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে দেখা যায় তাদের।

ট্রেনের যাত্রী ইসরাফিল আলী ও সৈকত, পেশায় গার্মেন্টস কর্মী। নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করেন। তারা জানান, ঈদের ছুটিতে বাড়ি যেতে এই ট্রেনের ওপরই তার ভরসা ছিল। অনেক কষ্টে নীলসাগর এক্সপ্রেসের টিকিট সংগ্রহ করে সেহরি খেয়ে ভোরেই নারায়ণগঞ্জ থেকে স্টেশনে চলে আসেন। কিন্তু এসে দেখেন ট্রেনের কোনো খবর নেই।

এসময় তারা বলেন, ‘প্রথমে জানলাম ট্রেন সকাল ১০টা ১০ মিনিটে ছাড়বে। ভাবলাম দেরি হলেও ট্রেন তো যাবে। কিন্তু পরে যখন সময়সূচি থেকে সময়ই মুছে গেলো, তখন দুশ্চিন্তায় পড়ে গেলাম। যদি কাল ঈদ হয়, তাহলে পথে ঈদ করতে হতো, এই চিন্তায় ছিলাম। এখন অন্তত ট্রেনে উঠতে পেরেছি।’

একই ট্রেনে যাত্রী মনিরুজ্জামান কোনো টিকিট না পেয়ে শেষ পর্যন্ত ট্রেনের ছাদেই ওঠেন তিনি। তিনি বলেন, ‘ট্রেনে উঠতে পেরেছি, আল্লাহ ভরসা। আর কোনো দুর্ঘটনা না হোক, সবাই নিরাপদে বাড়িতে পৌঁছাক এই প্রত্যাশা।’

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, নীলসাগর এক্সপ্রেস গতকাল প্রায় চার ঘণ্টা বিলম্বে ঢাকায় পৌঁছেছিল এবং ট্রেনটিতে কোচের ঘাটতি ছিল। ঢাকায় নতুন কোচ সংযোজন করতে সময় লাগায় ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে গেছে।

আরও

বিদেশিদের জন্য ভিসা নীতি চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন

জাতীয়

বিদেশিদের জন্য ভিসা নীতি চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন

বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ, সুশৃঙ্খল এবং সেবামুখী করতে নতুন ভিসা নীতিমালার খসড়া প্রণয়ন করেছে সরকার। একই...

২০২৬-০৭-০২ ২৩:৫৮

সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

জ্বর কমে গেলেও সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা দিয়...

২০২৬-০৭-০২ ২২:২২

জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ স্মরণসভা, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয়

জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ স্মরণসভা, থাকবেন প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি বিশেষ স্মরণসভ...

২০২৬-০৭-০২ ২২:২১