বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট

অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট

অবকাশকালীন সময়ে জরুরি মামলার বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার কোর্ট গঠন করা হয়েছে। আগামী ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবকাশকাল চলবে। এ সময় আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এ বিষয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) আপিল বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫, ১৬, ৩০ ও ৩১ মার্চ সকাল ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন। ওই সময় তিনি আপিল বিভাগের মামলার জরুরি বিষয়াদি সংক্রান্ত শুনানি গ্রহণ করে প্রয়োজনীয় আদেশ দেবেন।

অন্যদিকে বিচারপতি মো. রেজাউল হক ৭, ৮, ১৫ ও ১৬ এপ্রিল সকাল ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন। সে সময় তিনি মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে জরুরি আইনি বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য এ ধরনের চেম্বার কোর্ট গঠন করা হয়ে থাকে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

আইন-আদালত

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল...

২০২৬-০৬-২৪ ১২:৫৫

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

আইন-আদালত

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বি...

২০২৬-০৬-২৪ ১২:৫৪

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

আইন-আদালত

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দ...

২০২৬-০৬-২৩ ১৯:৫১

চার বছর পর রহস্য উদ্ঘাটন করলো পিবিআই, মূল আসামি গ্রেপ্তার

আইন-আদালত

পরকীয়ার জেরে ধর্ষণ ও হত্যা চার বছর পর রহস্য উদ্ঘাটন করলো পিবিআই, মূল আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ চার বছর ধরে ক্লুলেস থাকা শিপ্রা রানী দাস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে ব্রাহ্মণবাড়িয়ার...

২০২৬-০৬-২২ ২২:৩৮

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

আইন-আদালত

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আদাবর ও যাত্রাবাড়ী থানার মামলায় হাইকোর্টের...

২০২৬-০৬-১৮ ১৯:২১

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন ১৪ জুলাই

আইন-আদালত

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন ১৪ জুলাই

জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্...

২০২৬-০৬-১৭ ২০:০৩