বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নতুন দুই দিবস ঘোষণা: ৭ নভেম্বর সরকারি ছুটি

নতুন দুই দিবস ঘোষণা: ৭ নভেম্বর সরকারি ছুটি

সরকার নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে-৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালন করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি জানান, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালিত হলেও এদিন সরকারি ছুটি থাকবে না। অন্যদিকে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে সরকারি ছুটি থাকবে।

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ নিয়েও আলোচনা হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে সোলার পাওয়ার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত পরিস্থিতিতে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ভূমিমন্ত্রী, তথ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮