রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান তিনি।

রাষ্ট্রপতিকে স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক এবং পুলিশ সুপার মো. বেলাল হোসেন ও নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা। পরে দুপুর ১২টা ৫৮ মিনিটে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি।

সফরের শুরুতেই পৌর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এরপর দুপুর ১টার দিকে শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাড়িতে যাবেন রাষ্ট্রপতি। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 

সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। রাতে নিজ বাসভবনেই অবস্থান করবেন তিনি।

আরও

বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

জাতীয়

বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আজ শপথ নেবেন।

২০২৬-০৯-০৬ ১২:০৩

তামাশা করলে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে : মামুনুল হক

জাতীয়

তামাশা করলে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে : মামুনুল হক

জনগণের ভোটাধিকার নিয়ে তামাশা এবং গণভোটকে অবৈধ করার চেষ্টা করলে বিএনপিকে জনগণ চূড়ান্তভাবে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য কর...

২০২৬-০৯-০৬ ০৮:৩৩

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাও...

২০২৬-০৯-০৬ ০৮:২৮

সংকট মোকাবিলায় সরকার কাজ করছে, অরাজকতা হলে আইন অনুযায়ী ব্যবস্থা: তারেক রহমান

জাতীয়

সংকট মোকাবিলায় সরকার কাজ করছে, অরাজকতা হলে আইন অনুযায়ী ব্যবস্থা: তারেক রহমান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যখনই দেশ সংকটে পড়...

২০২৬-০৯-০৫ ১৯:২৬

‘আমি’র বদলে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও অন্তর্ভুক্তিমূলক হবে: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয়

‘আমি’র বদলে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও অন্তর্ভুক্তিমূলক হবে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজে যার যা অর্জন, তার যথাযথ স্বীকৃতি দেওয়া হলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায় বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এ...

২০২৬-০৯-০৫ ১৭:২৮

‘নতুন বাংলাদেশের বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী’

জাতীয়

‘নতুন বাংলাদেশের বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী’

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাবেন বলে জানিয়েছেন পররাষ...

২০২৬-০৯-০৫ ১৬:০৩