বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে নিজের গাড়িতে বিমান থেকে প্রাসাদে নেন আমিরাতের প্রেসিডেন্ট

নেতানিয়াহুকে নিজের গাড়িতে বিমান থেকে প্রাসাদে নেন আমিরাতের প্রেসিডেন্ট

ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে প্রকাশ্যে নয়, সেখানে তাকে লুকিয়ে যেতে হয়েছিল।

নেতানিয়াহুর দপ্তর গতকাল বুধবার রাতে এ তথ্য জানায়। এর কয়েক ঘণ্টা পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দিয়ে পুরো বিষয়টি অস্বীকার করে।

কিন্তু যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে আমিরাত উষ্ণ অভ্যর্থনা দিয়েছিল বলে জানিয়েছেন নেতানিয়াহুর সাবেক মুখপাত্র জিভ আঘমোন।

ফেসবুকে এক পোস্টে জিভ লিখেছেন, “আরব আমিরাতকে ভালোভাবে চেনে এবং সেখানে দীর্ঘদিন থেকেছেন এমন একজন হিসেবে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঐতিহাসিক সেই সফরের সঙ্গী হিসেবে, যা এতদিন গোপন ছিল— আমি বলতে পারি প্রধানমন্ত্রীকে আবুধাবিতে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়।”

“আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ, তার পরিবারের সদস্য এবং অন্যান্যরা আমাদের স্বাগত জানিয়েছেন এবং আমিরাতের মাটিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দেখতে পেয়ে তারা অত্যন্ত খুশি হন।”

তিনি আরও লিখেছেন, “আমিরাতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি অত্যন্ত সম্মান দেখিয়েছেন এবং তার ব্যক্তিগত গাড়ি দিয়ে প্রধানমন্ত্রীকে বিমান থেকে প্রাসাদে নিয়ে যান। এই অসাধারণ সফরে প্রধানমন্ত্রী যা করেছেন তা নিয়ে আগামী কয়েক প্রজন্ম কথা বলবে। এটি ছিল অসাধারণ এক সফলতা।”

এদিকে নেতানিয়াহুর গোপন আমিরাত সফর নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা এ সফর সম্পর্কে আগে থেকে জানেন। আরাঘচি অভিযোগ করেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে আমিরাত আরব অঞ্চলে বিভাজন তৈরি করছে। যার কোনো ক্ষমা নেই। বিভাজনকারীদের বিচারের আওতায় আনারও হুমকি দেন তিনি।

আরও

পাকিস্তানের সঙ্গে সংলাপ— আরএসএসের বার্তায় নতুন ইঙ্গিত

আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে সংলাপ— আরএসএসের বার্তায় নতুন ইঙ্গিত

ভারত-পাকিস্তান সম্পর্ক যখন দীর্ঘ সময় ধরেই অবিশ্বাস, সীমান্ত সন্ত্রাস এবং রাজনৈতিক উত্তেজনার আবহে আটকে রয়েছে, ঠিক তখনই তু...

২০২৬-০৫-১৩ ২০:২৭

সমালোচনার জেরে নিরাপত্তা বহরে গাড়ির আকার কমাল মোদি

আন্তর্জাতিক

সমালোচনার জেরে নিরাপত্তা বহরে গাড়ির আকার কমাল মোদি

ইরান যুদ্ধের জের ধরে সৃষ্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মধ্যে নাগরিকদের ব্যয় সংকোচনের আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন...

২০২৬-০৫-১৩ ২০:২১

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ভারতে চরম কনডম সংকট: বাড়ছে দাম, হুমকির মুখে জনস্বাস্থ্য

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ভারতে চরম কনডম সংকট: বাড়ছে দাম, হুমকির মুখে জনস্বাস্থ্য

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভারতের কনডম শিল্পে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। লজিস্টিক ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায়...

২০২৬-০৫-১৩ ১১:৫২

ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক

ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার সময় দেশটিতে গোপনে চালিয়েছে সৌদি আরব। বার্তাসংস্থা রয়টার্স বুধবার...

২০২৬-০৫-১৩ ০৯:০৬