বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

নীল গাউনে কানে ঐশ্বরিয়া

নীল গাউনে কানে ঐশ্বরিয়া

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে কি দেখা যাবে না ঐশ্বরিয়া রাই বচ্চনকে? উৎসবের শুরু থেকেই এমন একটা গুঞ্জন বলিপাড়া থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। অনেকেই আশঙ্কা করছিলেন, কান উৎসব আর ঐশ্বরিয়া যেন একে অপরের পরিপূরক, তাই তার অনুপস্থিতি উৎসবের জৌলুস কিছুটা ম্লান করে দিতে পারে।

তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে মুম্বাই বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে উড়াল দেন এই বিশ্বসুন্দরী। অবশেষে প্রকাশ্যে এলো কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ঐশ্বরিয়া রাই বচ্চনের হাঁটার সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের ছবি। প্রতি বছরের মতো এবারও নিজেকে সম্পূর্ণ ভিন্ন ও অনন্য রূপে মেলে ধরলেন তিনি। 

একটি গাঢ় নীল রঙের জমকালো গাউনে একেবারে মৎস্যকন্যার সাজে ক্যামেরাবন্দি হলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়ার রেড কার্পেটের সেসব ছবি। 

ছবিতে দেখা যাচ্ছে, নীল গাউনের সঙ্গে মিলিয়ে গলায় কেবল একটি সাধারণ নেকলেস এবং হাতে একটি আংটি পরেছেন তিনি। ছিমছাম অথচ রাজকীয় এই সাজে স্বভাবসুলভ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়ে তিনি আরও একবার প্রমাণ করলেন বয়স কেবলই একটা সংখ্যা, আজও তিনি অনন্য বিশ্বসুন্দরী।

রেড কার্পেটের ছবি ছাড়াও নেটদুনিয়ায় সাড়া ফেলেছে ঐশ্বরিয়ার একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মূল উৎসবে যাওয়ার আগে সিঁড়ি দিয়ে নেমে আসছেন অভিনেত্রী। তার সেই রাজকীয় হাঁটা দেখে নেটিজেনদের মনে হচ্ছে, কোনো অপরূপা সুন্দরী যেন স্বর্গ থেকে নেমে আসছেন।

এবারের উৎসবে ল'রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজের বহুদিনের পুরোনো ও ঘনিষ্ঠ বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা করেন ঐশ্বরিয়া। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাসিমুখে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হন। বরাবরের মতো এবারও কান চলচ্চিত্র উৎসবে মায়ের ছায়াসঙ্গী হয়ে সাথে গেছে মেয়ে আরাধ্যা বচ্চন।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২