বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নদী ভাঙন রোধে ৯৬ টি প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নদী ভাঙন রোধে ৯৬ টি প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘নদী ভাঙন রোধে চার বছরের জন্য প্রায় ৯৬ টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় প্রত্যেকটি কাজ বাস্তবায়ন করবে।’

আজ শনিবার (০৮ আগস্ট) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙন থেকে সব মানুষকে উদ্ধার করে সুন্দর একটি দেশ উপহার দেব। সেখানে কোনো ধর্ম, মত দেখা হবে না। সবাইকে নিয়ে আমরা বৈষম্যহীন একটি মানবিক দেশ গড়তে চাই।

তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গেছে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা ১৭ বছর বাংলাদেশের মানুষদের উপর অন্যায়ভাবে দমন, নিপীড়ন ও অত্যাচার চালিয়েছে। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করছে। ২৪শের গণঅভ্যুত্থানে মানুষ তার সব অধিকার ফিরে পেয়েছে। আগামীতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিএনপি সরকার ফ্যামিলি, কৃষক কার্ড ইতোমধ্যে দেওয়া শুরু করেছে। ফ্যাসিস্টদের ধ্বংস করা সব সেক্টর ধীরে ধীরে উন্নয়ন করা হচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাইবান্ধা- ৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজ, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে প্রতিমন্ত্রী গাইবান্ধা জেলার সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

আরও

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংব...

২০২৬-০৯-২৯ ২২:০৯

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয়

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নি...

২০২৬-০৯-২৯ ২২:০৭