বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

নব্য জেএমবি সন্দেহে শিশুকে হেফাজতে নিল সিটিটিসি

নব্য জেএমবি সন্দেহে শিশুকে হেফাজতে নিল সিটিটিসি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক শিশুকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শুক্রবার (৩ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির একটি দল ওই শিশুকে হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শেরে বাংলা নগর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, ড্যানিয়েল ইসলাম হাসান এবং রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সাথে শিশুটির যোগাযোগ ছিল।

এসি আরিফা আখতার প্রীতি আরও জানান, হেফাজতে নেওয়া শিশুটি অনলাইনে অত্যন্ত সক্রিয় ছিল। সে তথাকথিত দাওলাতুল ইসলাম (আইএস)-এর পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য সংগ্রহের কাজ করত। এছাড়া অনলাইনে বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দিত বলে তথ্য পাওয়া গেছে।

বিধি অনুযায়ী শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

জাতীয়

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভ...

২০২৬-০৯-৩০ ১৫:৪৪

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

জাতীয়

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পু...

২০২৬-০৯-৩০ ১৪:৪৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০