নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
চ্যানেল এইটটিন ডেস্ক
|
২০২৬-১০-০৪ ২২:২৬
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে কুষ্টিয়া যাওয়ার পর রোববার সন্ধ্যার দিকে লালন শাহের আখড়াবাড়িতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে সেখান থেকে ফেরার সময় লালন শাহের আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে অজ্ঞাত কিছু যুবকের নেতৃত্বে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনা ঘটে। একই সময় তাদের গাড়িবহরেও হামলা-ভাঙচুর চালানো হয়।
ঘটনার পরপর নেতা-কর্মী ও পুলিশের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরা কুমারখালী থানার উদ্দেশে রওনা হন। তারা হামলার ঘটনায় মামলা করার উদ্দেশে থানায় গেছেন বলেন জানা গেছে।
তবে কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। সেই সঙ্গে হামলার ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি।