রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ম্যানসিটিকে হটিয়ে ফের শীর্ষে আর্সেনাল

ম্যানসিটিকে হটিয়ে ফের শীর্ষে আর্সেনাল

এবেরেচি এজের প্রথমার্ধের দুর্দান্ত এক গোলে আর্সেনাল আবারও প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে। এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা।

​২০০৪ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জেতার দৌড়ে থাকা আর্সেনাল গত দুই ম্যাচে বোর্নমাউথ ও ম্যানচেস্টার সিটির কাছে হেরে চাপে ছিল। তবে ম্যাচের ৯ মিনিটে করা এজের গোলটি মিকেল আর্তেতার দলকে আবারও শীর্ষে ফেরাল, যেখানে গত ৭২ ঘণ্টা ধরে রাজত্ব করছিল সিটি।

আর্সেনাল এখন এক ম্যাচ বেশি খেলে সিটির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে। ম্যানসিটি একই দিনে সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে, তবে লিগে তারা আর্সেনালের পেছনে পড়ে গেল। আগামী সপ্তাহে ফুলহ্যামের বিপক্ষে জিতলে আর্সেনাল ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। কারণ সিটির পরের ম্যাচ ৪ মে এভারটনের বিপক্ষে।

নিউক্যাসলের জন্য এটি ছিল টানা পঞ্চম হার, যার ফলে এডি হাউয়ের দল এখন টেবিলের ১৪ নম্বরে অবস্থান করছে।

এই ম্যাচে কর্নার থেকে আর্সেনালের গোলটি ছিল মৌসুমে তাদের ১৭তম, যা নতুন প্রিমিয়ার লিগ রেকর্ড। গোলটি ছিল এজের জাদুকরী এক বাঁকানো শটে। ম্যাচের ৯ মিনিটে নোনি মাদুয়েকের পাস থেকে হ্যাভার্জ বল বাড়িয়ে দেন এজের দিকে। বক্সের বাইরে থেকে তার নেওয়া প্রথম শটটি গোলরক্ষক নিক পোপকে পরাস্ত করে জালে জড়ায়। গত তিন মৌসুমে ডি বক্সের বাইরে থেকে এজের চেয়ে বেশি গোল (১০টি) আর কেউ করতে পারেনি।

ম্যাচের শেষ দিকে নিউক্যাসল সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল। বদলি খেলোয়াড় ইয়োয়ানে উইসা ১৫ মিনিট বাকি থাকতে একটি সহজ সুযোগ মিস করেন। এদিকে দীর্ঘ ৫ ম্যাচ পর ইনজুরি কাটিয়ে মাঠে নামেন বুকায়ো সাকা, তাকে দর্শকরা তুমুল করতালির মাধ্যমে স্বাগত জানায়।

অতিরিক্ত ৭ মিনিটের ইনজুরি টাইমে এমিরেটসের গ্যালারিতে টানটান উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় আর্তেতার শিষ্যরা। হাতে আর মাত্র ৪টি ম্যাচ। এই জয়ে শিরোপার লড়াইয়ে আবারও নিজেদের শক্ত অবস্থান জানান দিল আর্সেনাল।

আর্সেনাল জয় পেলেও বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হ্যাভার্জ ও এজের চোট। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা, যে ম্যাচে এই দুজনের খেলা নিয়ে সংশয় রয়েছে। ভিক্টর গিওকেরেসের বদলে মূল একাদশে জায়গা পেলেও প্রথমার্ধেই খুঁড়িয়ে মাঠ ছাড়েন হ্যাভার্জ।জয়সূচক গোলদাতা এজে দ্বিতীয়ার্ধের মাত্র ৭ মিনিট পরেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০