বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

মুসলিমদের নামাজ নিয়ে মন্তব্য: ছায়ামন্ত্রীর অপসারণ চেয়েছে স্টারমার

মুসলিমদের নামাজ নিয়ে মন্তব্য: ছায়ামন্ত্রীর অপসারণ চেয়েছে স্টারমার

কিয়ার স্টারমার | ছবি: ছবি: সংগৃহীত

জনসমক্ষে মুসলিমদের নামাজ আদায় নিয়ে ‘বিতর্কিত মন্তব্য করায়’ যুক্তরাজ্যের বিরোধীদলের এক ছায়ামন্ত্রীর অপসারণ চেয়েছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে (পিএমকিউএস) স্টারমার কনজারভেটিভ পার্টিকে ছায়া বিচারমন্ত্রী নিক টিমোথিকে বরখাস্ত করার আহ্বান জানান।

বিতর্কের সূত্রপাত হয় লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে মুসলিমদের নামাজ আদায়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে টিমোথির মন্তব্যকে ঘিরে। তিনি লিখেছিলেন, ‘জনসমক্ষে এ ধরনের গণধর্মীয় প্রার্থনা আধিপত্য প্রতিষ্ঠার একটি কাজ।’

স্টারমার এ মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনোককে তা নিন্দা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘ট্রাফালগার স্কোয়ারে বিভিন্ন ধর্মের মানুষ নিয়মিত তাদের ধর্মীয় উৎসব পালন করে, যা লন্ডনের বৈচিত্র্যের প্রতিফলন।’

স্টারমার আরও বলেন, ‘হিন্দুদের দীপাবলি, ইহুদিদের চানুকা, খ্রিস্টানদের ধর্মীয় আয়োজন কিংবা মুসলিমদের নামাজ; সবই আমাদের বহুত্ববাদী সমাজের শক্তি।’

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মুসলিমদের ক্ষেত্রেই শুধু আপত্তি তোলা হচ্ছে।

তবে টিমোথির পক্ষে সাফাই গেয়ে কনজারভেটিভ নেতা ব্যাডেনোক বলেন, ‘তার দলের ছায়া বিচারমন্ত্রী ‘‘ব্রিটিশ মূল্যবোধ রক্ষা করছেন’’।’ পরে টিমোথি দাবি করেন, তার মন্তব্যকে ‘ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা’ করা হয়েছে।

এদিকে, যুক্তরাজ্যের হোম অফিসের তথ্য অনুযায়ী, মুসলিমদের লক্ষ্য করে ঘৃণাজনিত অপরাধ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত এক বছরে ৪ হাজার ৪৭৮টি ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের ঘটনা ঘটেছে, যা মোট ঘটনার প্রায় অর্ধেক।

একই অধিবেশনে নাইজেল ফারাজ জ্বালানি নীতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি যুক্তরাজ্যের নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চান। জবাবে স্টারমার বলেন, তেল ও গ্যাস আরও অনেক বছর জ্বালানি ব্যবস্থার অংশ থাকবে।

অন্যদিকে, লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধ কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতার বিষয়টি তুলে ধরেন।

জবাবে স্টারমার বলেন, ‘পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার নবায়ন দেশের সর্বোত্তম স্বার্থেই করা হবে।’ তবে এ বিষয়ে বিরোধীদের প্রস্তাব বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও নিজে প্রস্তুত...

২০২৬-০৭-২৬ ১৩:৪৯

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

যুক্তরাজ্যের খবর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

অনেক সম্ভাবনার বার্তা দিলেও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে অপেক্ষা করছে নানা চ্যালেঞ্জ। বিশ্ল...

২০২৬-০৭-২৪ ১৩:০৯

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

যুক্তরাজ্যের খবর

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

লন্ডন জুড়ে চুরি, ব্যক্তিগত ডাকাতি এবং যানবাহন সংক্রান্ত অপরাধ কমেছে, কারণ মেট্রোপলিটন পুলিশ রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপ...

২০২৬-০৭-২৩ ১৪:১৩

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় অ্যান্ডি বার্নহ্যাম একটি ‘জীবনযাত্রার ব্যয়-সাশ্র...

২০২৬-০৭-২২ ১৩:১০

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

যুক্তরাজ্যের খবর

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

রিডিংয়ের এক সাধারণ অফিস ভবনে বসে ব্রিটেন, ইতালি এবং জাপানের প্রতিরক্ষা ঠিকাদাররা বিশ্বের অন্যতম গোপন সামরিক প্রকল্প নিয়ে...

২০২৬-০৭-২২ ১৩:০৬

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। অভিজ্ঞ রাজনীতিকদের...

২০২৬-০৭-২১ ১৯:৩২