বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

মুসলিম ও অভিবাসী বিরোধী বক্তব্য দিয়ে তীব্র সমালোচনায় ব্রিটিশ এমপি রুপার্ট লো

মুসলিম ও অভিবাসী বিরোধী বক্তব্য দিয়ে তীব্র সমালোচনায় ব্রিটিশ এমপি রুপার্ট লো

প্রকাশ্যে নামাজ পড়া নিয়ে আপত্তি, বোরকা নিষিদ্ধ করার দাবি এবং মুসলিম ও অভিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে চরমপন্থী ও বর্ণবিদ্বেষী মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এক ব্রিটিশ এমপি। পূর্ব ইংল্যান্ডের গ্রেট ইয়ারমাউথ অঞ্চলের জনপ্রতিনিধি রুপার্ট লো সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক বিতর্কিত পোস্ট করার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

​নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে রুপার্ট লো দাবি করেন, যে কর্মসংস্থানগুলো মূলত ব্রিটিশ নাগরিকদের পাওয়ার কথা ছিল, সেইসব পদের জন্য লাখ লাখ পাকিস্তানি ও ভারতীয় নাগরিককে ভিসা দেওয়া মোটেও উচিত হয়নি। 

তিনি অভিযোগ করেন, ভারতীয় এবং পাকিস্তানিরা ব্রিটিশদের কর্মসংস্থান কেড়ে নেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের মূল সংস্কৃতিকে পুরোপুরি বদলে দিচ্ছে। মূলধারার ব্রিটিশ রাজনৈতিক দলগুলোর নমনীয় অভিবাসন নীতির কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, তৃতীয় বিশ্বের লক্ষাধিক অদক্ষ অভিবাসীকে দেশে প্রবেশের অনুমতি দেওয়ার কারণে ইংল্যান্ডের বেশ কিছু এলাকা এখন প্রায় বিদেশি ভূখণ্ডে পরিণত হয়েছে।

​অভিবাসন বিরোধিতার পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় রীতিনীতি নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই ব্রিটিশ এমপি। ম্যানচেস্টারের কিছু নির্দিষ্ট এলাকার উদাহরণ টেনে তিনি দাবি করেন, এই অঞ্চলের বেশ কিছু এলাকা এখন পুরোপুরি ইসলামিক অঞ্চল হয়ে উঠেছে, যা ইংল্যান্ডের বুকে এক নতুন উপনিবেশবাদের জন্ম দিচ্ছে। এই পরিস্থিতি প্রতিরোধ করতে তিনি অবিলম্বে সমগ্র ব্রিটেনে বোরকা নিষিদ্ধ করার পাশাপাশি প্রকাশ্য স্থানে নামাজ পড়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। তাঁর এই উস্কানিমূলক ও বর্ণবাদী বক্তব্যের পর দেশ-বিদেশে বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯