বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

মস্তিষ্কে টিউমার: দুটো সার্জারির পর কেমন আছেন তানিয়া বৃষ্টি?

মস্তিষ্কে টিউমার: দুটো সার্জারির পর কেমন আছেন তানিয়া বৃষ্টি?

কয়েক মাস ধরে অসুস্থতার সঙ্গে লড়ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ফেব্রুয়ারিতে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর প্রথমে ঢাকায়, অতঃপর ভারতের চেন্নাইতে দুটি অস্ত্রোপচার করা হয় তার মস্তিষ্কে। এখনো চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী। কিন্তু কেমন আছেন তানিয়া?

চিকিৎসাকালীন চুপচাপ রয়েছেন তিনি। এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ল। এ নিয়ে সতীর্থ ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন। তবে তানিয়া জানালেন, তিনি ঠিকঠাক আছেন। নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন।

একটি গণমাধ্যমকে তানিয়া বলেন, ‘আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাসাতেই রয়েছি। পুরোপুরি বিশ্রামে।’ একজন চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তানিয়া। জানালেন, নিয়মিত তার কাছে গিয়ে চেকআপ করান, নিয়ম-কানুন মেনে চলেন।

তানিয়ার মস্তিষ্কে আরো একটি সার্জারি করাতে হবে। তবে সেটার জন্য আরও কিছুটা সময় দরকার। অভিনেত্রী জানান, ২০ জুন তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। সেগুলোর পর তৃতীয় সার্জারির বিষয়ে জানাতে পারবেন চিকিৎসক। আপাতত বাসায় থেকে পূর্ণাঙ্গ বিশ্রাম নিচ্ছেন এ অভিনেত্রী।

প্রসঙ্গত, ৯ মার্চ চেন্নাইতে গিয়েছিলেন তানিয়া। মাস খানেক সেখানে চিকিৎসাধীন থাকার পর এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তিনি। এই লম্বা সময়ে নতুন কোনো কাজে অংশ নিতে পারেননি। তবে পুরনো কিছু নাটক এই ঈদে প্রচারিত হয়েছে। সুস্থ হওয়ার পর পুনরায় অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২