শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌলভীবাজার বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানালেন শ্রীমঙ্গলের চা শ্রমিকরা

মৌলভীবাজার বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানালেন শ্রীমঙ্গলের চা শ্রমিকরা

আজ বুধবার ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাক্কাতুড়াসহ স্থানীয় বিভিন্ন বাগানের চা শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা প্রবল বৃষ্টিতে ভিজে এবং ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। 

 প্রধানমন্ত্রী ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০:১৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

 বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল যাওয়ার সময় চৌকিদেখি এলাকায় লাক্কাতুড়া চা বাগানের শ্রমিকরা রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে, বাদ্যবাজনা বাজিয়ে ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। 

 শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে হাজার হাজার চা শ্রমিক, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ভিড় জমান। 

উৎসবমুখর পরিবেশে অনেকে ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরে সেখানে উপস্থিত হন। 

 অনুষ্ঠানে আসা চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর কাছে তাদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান। 

 এই সফরে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে মূলত 'ফ্যামিলি কার্ড' বিতরণ কর্মসূচি এবং স্থানীয় অসহায় ও নৃগোষ্ঠীর মানুষের মাঝে সহায়তার চেক হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

আরও

ফেনীর যুবকের সাথে ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে নীলফামারীর তরুণীর অবস্থান

সারা দেশ

ফেনীর যুবকের সাথে ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে নীলফামারীর তরুণীর অবস্থান

ফেনীর সোনাগাজীতে ফেসবুকে প্রেমের সূত্র ধরে ওমান প্রবাসী এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন নীলফামারি জেলার ২২ বছর বয়সী এক...

২০২৬-০৬-১৮ ২১:৫১

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো জেলা প্রশাসন

সারা দেশ

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো জেলা প্রশাসন

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের পুরাতন দানবাক্স সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে দানের অর্থ সংগ্রহের জন্য নতুন...

২০২৬-০৬-১৮ ২১:২৫

ধামরাই সাদ হত্যা মামলা: গুরুত্বপূর্ণ আসামির নাম বাদের অভিযোগ, পুনঃতদন্তের দাবি এনসিপির

সারা দেশ

ধামরাই সাদ হত্যা মামলা: গুরুত্বপূর্ণ আসামির নাম বাদের অভিযোগ, পুনঃতদন্তের দাবি এনসিপির

ঢাকার ধামরাইয়ে জুলাই আন্দোলনে শহীদ সাদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ কয়েকজন আসামির নাম বাদ দিয়ে প্রকৃত ঘটনা...

২০২৬-০৬-১৮ ২০:৫৪

বন্ধুর বাড়ি বেড়াতে এসে চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দু'বন্ধু নিহত, এক বন্ধু আহত

সারা দেশ

বন্ধুর বাড়ি বেড়াতে এসে চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দু'বন্ধু নিহত, এক বন্ধু আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দু'বন্ধু নিহত হয়েছেন। এ...

২০২৬-০৬-১৮ ২০:৪৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ৪

সারা দেশ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ৪

রাজধানীর মহাখালীতে আজ বৃহস্পতিবার সকালে ঝটিকা মিছিল বের করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেত...

২০২৬-০৬-১৮ ২০:২০