বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

মঞ্চে অদ্ভুত কাণ্ড নারী ভক্তের, অস্বস্তিতে আতিফ আসলাম

মঞ্চে অদ্ভুত কাণ্ড নারী ভক্তের, অস্বস্তিতে আতিফ আসলাম

মঞ্চে এক নারী ভক্তের কাণ্ডে বেশ খানিকটাই অস্বস্তিতে পড়তে দেখা গেল সংগীতশিল্পী আতিফ আসলামকে। সম্প্রতি পাকিস্তানের করাচির ডিএইচএ স্পোর্টস ক্লাবে আয়োজিত এক কনসার্টে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরপর সামাজিক মাধ্যমে সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে আলোচনায় আসে তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কনসার্টে আতিফ যখন গান গাইছিলেন, তখন হঠাৎ এক তরুণী ভিড় ঠেলে মঞ্চে উঠে আসেন। শুরুতে আতিফ আসলাম বিষয়টি সহজভাবে নিয়ে মজার ছলে ওই ভক্তকে সেলফি তোলার সুযোগ দেন। 

কিন্তু একবার ছবি তোলার পরও ওই তরুণী মঞ্চ ছাড়তে রাজি হননি। তিনি বারবার গায়কের সামনে ক্যামেরা ধরে আরও ছবি তোলার জন্য জোরাজুরি করতে থাকেন। এতে অনুষ্ঠানের স্বাভাবিক ছন্দ পতন ঘটে এবং এক পর্যায়ে বিরক্ত হয়ে গান থামিয়ে মঞ্চের একপাশে সরে যান আতিফ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত মঞ্চে এসে ওই তরুণীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ওই ভক্ত তখনও নাছোড়বান্দা ছিলেন এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে লিপ্ত হন। তরুণীর এমন অপেশাদার আচরণে আতিফ আসলামের চোখেমুখে বিরক্তি ফুটে উঠলেও তিনি যথেষ্ট ধৈর্য ও শান্ত মেজাজে পরিস্থিতি সামাল দিয়েছেন।

সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ প্রিয় তারকার সঙ্গে ভক্তদের এমন অপেশাদার ও কাণ্ডজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য আতিফ আসলামের প্রশংসাও করছেন অনেকে।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২