বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

লাইফ সাপোর্টে কারিনা কায়সার

মেয়েকে বাঁচাতে সরকার ও সবার সহায়তা চান কায়সার হামিদ

মেয়েকে বাঁচাতে সরকার ও সবার সহায়তা চান কায়সার হামিদ

সামাজিক মাধ্যমের পরিচিত মুখ ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সারের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। লিভার জটিলতায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়ার প্রয়োজন পড়ছে।

তবে বিশাল অঙ্কের এই চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। মেয়ের জীবন বাঁচাতে তিনি সরকার ও দেশের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

গত শনিবার (৯ মে) কারিনা কায়সারের অসুস্থতার খবরটি প্রথম সামনে আনেন কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। এরপর কায়সার হামিদ সংবাদমাধ্যমকে জানান, কারিনা দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। তবে যথাযথ চিকিৎসা ও ওষুধ গ্রহণে কিছুটা অবহেলা করায় হঠাৎ লিভারে ইনফেকশন দেখা দেয়। এর মধ্যে তিনি নতুন করে হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হন। শুক্রবার রাতে লিভার ফেইলিউর হলে চিকিৎসকরা তাকে দ্রুত লাইফ সাপোর্টে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসা ব্যয়ের সংকটের কথা তুলে ধরে সাবেক এই ফুটবলার সংবাদ মাধ্যমকে বলেন, আমরা তাকে দ্রুত চিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এতে প্রচুর অর্থের প্রয়োজন। এর আগে আমার এক ভাই ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার দুই বছরের দীর্ঘ চিকিৎসায় পরিবারের অনেক টাকা খরচ হয়ে গেছে। এই মুহূর্তে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে তিনি নিজের জমি বিক্রির চেষ্টা করছেন, তবে সেই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। হাতে একদম সময় নেই জানিয়ে কায়সার হামিদ বলেন,‘জানি না সরকারিভাবে কোনো সহায়তা পাব কি না। এই মুহূর্তে আমার মেয়েকে সুস্থ করে তোলাটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই সবার সহায়তা এখন খুব দরকার।

উল্লেখ্য, কারিনা কায়সার শুধু একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরই নন, ছোট পর্দায় অভিনেত্রী ও চিত্রনাট্যকার হিসেবেও তিনি প্রশংসিত। বিশেষ করে ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এর মতো কাজগুলো তাকে দর্শকপ্রিয়তা এনে দিয়েছে। তার এই অকাল অসুস্থতায় শোবিজ অঙ্গন ও সামাজিক মাধ্যমে উদ্বেগের ছায়া নেমে এসেছে।

আরও

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

জাতীয়

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান, ২০২৪ স...

২০২৬-০৭-০১ ০৯:১৯

‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয়

‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান, ২০২৪ স...

২০২৬-০৬-৩০ ২২:১৮

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী ন...

২০২৬-০৬-৩০ ২১:১০

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামালে দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামালে দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশের প্রক্রিয়ায় মঞ্জুরি দাবির ওপর দ্বিতীয় দিনের মত ভোটগ্রহ...

২০২৬-০৬-৩০ ১৮:০৮

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি...

২০২৬-০৬-৩০ ১৮:০৭

হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার হোসেন

জাতীয়

হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার হোসেন

বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক দ্বৈততা দূর করে সমন্বিত কার্যক্রম নিশ্চিত করার আহ্ব...

২০২৬-০৬-৩০ ১২:৩২